কবি ও পদ
চর্যার কবিরা ছিলেন পূর্ব ভারত ও নেপাল রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের অধিবাসী। তারা পূর্ববঙ্গ, উত্তরবঙ্গ, রাঢ় প্রভৃতি জায়গার অধিবাসী ছিলেন। তাদের গোত্রেও ভিন্নতা ছিল; ব্রাহ্মণ, কায়স্থ, ক্ষত্রিয়, বণিক এমনকি অন্ত্যজ শ্রেণী থেকেও চর্যার কবিরা এসেছিলেন। কেউ কেউ রাজবংশজাতও ছিলেন। তারা পূর্বাশ্রমের পিতৃপ্রদত্ত নাম ত্যাগ করেছিলেন বলে নাম দেখে তাদের জাতি স্থির করা যায় না। তবে চর্যাপদের গানের মাঝে ও শেষের ভনিতা থেকে পদকর্তাদের পরিচয় পাওয়া যায়। পদকর্তাদের নামের শেষে পদ রচনার জন্য গৌরব সূচক ‘পা’ যোগ করা হয়েছে। পদকর্তারা প্রায় সবাই বৌদ্ধ চৌরাশি সিদ্ধার অন্তর্গত।
চর্যাপদে মোট পদ রয়েছে মতভেদে ৫০/৫১টি, যার মধ্যে পাওয়া গেছে ৪৬টি। ২৩ নং পদের খণ্ডাংশ (প্রথম ৬ লাইন) পাওয়া গেলেও ১১ (মোট পদ ৫১টি ধরলে), ২৪, ২৫ ও ৪৮ নং পদগুলো পাওয়া যায় নি।
| কবি / পদকর্তা | পদ সংখ্যা | তথ্য |
|---|---|---|
| কাহ্নপা | ১৩ | সবচেয়ে বেশি পদ রচয়িতা। তার রচিত ১১ ও ২৪ নং পদটি পাওয়া যায় নি। |
| ভুসুকুপা | ৮ | নিজেকে বাঙালী হিসেবে দাবি করেছেন। ২৩ নং পদটি তার রচনা। এর খণ্ডাংশ পাওয়া গেছে। |
| সরহপা | ৪ | |
| কুক্কুরীপা | ৩ | নারী পদকর্তা হিসেবে অনুমান করা হয়। তার রচিত ৪৮ নং পদটি পাওয়া যায় নি। |
| লুইপা, শবরপা ও শান্তিপা | প্রত্যেকে ২টি করে | লুই পাকে চর্যাপদের আদি কবি বলা হয়। তার রচিত পদ নং ১ ও ২৯। তিনি বাঙালি ছিলেন বলে ধারণা করা হয়। |
| অন্যান্য কবি | প্রত্যেকে ১টি করে | তন্ত্রীপা রচিত ২৫ নং পদ পাওয়া যায় নি। |
| লাড়ীডোম্বীপা | ১টি পদের উল্লেখ আছে, তবে পদটি নেই |
উল্লেখ্য আবিষ্কৃত চর্যাপদে ২৪ জন (মতান্তরে ২৩ জন) পদকর্তার নাম পাওয়া যায়।
প্রবাদ বাক্য ও অর্থ
চর্যাপদ বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ
| গ্রন্থ | লেখক |
|---|---|
| Buddhist Mystic Songs (১৯২৭) | ড. মুহাম্মদ শহীদুল্লাহ |
| নতুন চর্যাপদ (২০১৭) | সৈয়দ মোহাম্মদ শাহেদ |
| Mystic Poetry of Bangladesh (২০১৭) | হাসনা জসীমউদ্দীন মওদুদ |
আরও তথ্য
- চর্যাপদের অন্য নাম – চর্যাচর্যবিনিশ্চয়, আশ্চর্যচর্যাচয় (মুনিদত্তের মতানুসারে), চর্যাশ্চর্যবিনিশ্চয়, চর্যাগীতিকোষ, চর্যাগীতিকোষবৃত্তি।
- চর্যাপদ রচিত হয় পাল আমলে।
- চর্যাপদ পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত। তবে আধুনিক ছন্দের বিচারে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
- চর্যাপদের টীকাকার মুনিদত্ত। তবে তিনি ১১ নং পদের ব্যাখ্যা দেননি।
- চর্যাপদের ভাষা বাংলা প্রমাণ করেন – ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
- চর্যাপদের প্রথম পদ লেখক লুইপাকে বাংলা সাহিত্যের আদিকবি বলা হয়। তিনি প্রথম বাঙালি পদকর্তা।
- আধুনিক পদকর্তা – সরহপা অথবা ভুসুকপা। ৪৯ নং পদে ভুসুকপা নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিয়েছে।
- শবরপাকে চর্যাপদের শ্রেষ্ঠ কবি বলা হয়। তিনি লুইপার গুরু। গবেষকগণ তাকে বাঙ্গালী কবি হিসেবে চিহ্নিত করেছেন। চর্যার কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন বলে মনে করা হয় শবরপাকে (৬৮০ থেকে ৭৬০ খ্রিস্টাব্দ)।
- চর্যাপদের প্রথম বাঙালি কবি – মীননাথ/মাৎসেন্দ্রনাথ। তাঁর কোন পূর্ণাঙ্গ পদ পাওয়া যায়নি।
- চর্যাপদে ৫টি ভাষার মিশ্রণ রয়েছে – বাংলা, হিন্দি, মৈথিলি, অসমিয়া, উড়িয়া।
- চর্যার এক একটি পদ সাধারণত ১০টি লাইন সহযোগে গঠিত। তবে ২১নং পদে লাইনসংখ্যা ৮টি এবং ৪৩ নং পদে লাইন সংখ্যা ১২টি।
- চর্যাপদের ইংরেজি অনুবাদ ‘মিস্টিক পোয়েট্রি অব বাংলাদেশ’। ২০১৭ সালে হাসনা জসীমউদ্দীন মওদুদ (কবি জসীমউদ্দীনের কন্যা) তালপাতার মূল পাণ্ডুলিপি থেকে চর্যার ইংরেজি অনুবাদটি করেন।
বিগত সালের লিখিত প্রশ্নগুলো একনজরে
ভূমিকা
চর্যাপদ বাংলা সাহিত্যের আদিমতম ও প্রাচীন যুগের একমাত্র নিদর্শন। বলা যায়, বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয়েছে চর্যাপদের কাল থেকেই। এর মূল নাম চর্যাচর্যবিনিশ্চিত যার অর্থ হল ‘কোনটি আচরণীয়, আর কোনটি আচরণীয় নয়’। ‘চর্যা’ শব্দের অর্থ আচরণ।চর্যাপদ মূলত ধর্ম চর্চার জন্য রচিত হয়েছিল। এটি ছিল সহজিয়া সিদ্ধাচার্যদের সাধন সঙ্গীত যাতে বৌদ্ধধর্মের তত্ত্বকথা বিধৃত হয়েছে। চর্যাপদ বৌদ্ধ তত্ত্ববাদের বাহন, গৌণত কবিতা বা গান। চর্যাকারেরা দার্শনিক পরিভাষা ও তন্ত্রের বিশেষ শব্দের সাহায্যে তত্ত্বদর্শনকে প্রকাশ করতে গিয়ে নানা চিত্রকল্প, উপমা ও রূপকের প্রয়োগ করেছেন। সাহিত্যিক এসব উপাদান ব্যবহারের ফলে চর্যাপদ ক্রমেই সাহিত্যের পরিসীমায় এসেছে।
কাআ তরুবর পাঞ্চ বি ডাল / চঞ্চল চীএ পৈঠা কাল
চর্যাপদের প্রথম পদ (লুইপা)
উল্লেখ্য চর্যাপদের প্রথম পদের অর্থ “দেহ তরু বা গাছের মত, এর পাঁচটি ডাল / চঞ্চল চিত্তে বা মনে তাতে (দেহে) কাল (সময়) প্রবেশ করে”।
চর্যাপদ কেন সাহিত্যকর্ম?
আবিষ্কারের ইতিহাস: নামকরণ ও রচনাকাল
চর্যাপদের আনুমানিক বয়স প্রায় ১০০০ বছর। ১৯০৭ সালে ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে তালপাতায় লেখা চর্যাপদ আবিষ্কার করেন। মূলত ১৮৮২ সালে প্রকাশিত Sanskrit Buddhist Literature in Nepal গ্রন্থে তৎকালীন নেপালের রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন। রাজেন্দ্রলাল মিত্রের বই দ্বারা প্রভাবিত হয়ে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী “চর্যাচর্যবিনিশ্চয়” নামক কিছু পাণ্ডুলিপি সংগ্রহ করেন। পরবর্তীতে ১৯১৬ সালে ড. হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে “হাজার বছরের পুরান বাঙালা ভাষায় বৌদ্ধগান ও দোহা” নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়। এটিই পরে চর্যাপদ নামে পরিচিতি পায়। তালপাতায় লিখিত মূল পুথিটি হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে নিয়ে আসেননি। তিনি এনেছিলেন একটি প্রতিলিপি। প্রতিলিপিটি সংরক্ষিত আছে কলকাতার এশিয়াটিক সোসাইটিতে, যার ক্যাটালগ নম্বর ৮০৬৩। ‘আদি ও আসল’ পুথির অবস্থান এখন অজ্ঞাত। গত শতকের ছয় দশকের মাঝামাঝি নেপালের রাজদরবারের গ্রন্থাগার বন্ধ হয়ে জাদুঘরে পরিণত হয়। এই বইগুলো নেপালের জাতীয় আর্কাইভসে নেয়া হলেও চর্যাপদের মূল এবং সম্পূর্ণ খণ্ডটি হয়তো আর অক্ষত নেই। হয়তো হারিয়ে গেছে।ভাষা বিতর্ক
গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ ‘চর্যাপদ’ নিয়ে বিতর্ক ও দ্বিমতের শেষ নেই। গ্রন্থটির সঙ্গে ভারতবর্ষে বিদ্যমান ভাষাসমূহের অধিকাংশ প্রধান আধুনিক ভাষার ঐতিহাসিক বিবর্তন যুক্ত থাকায় প্রায় সব ভাষাভাষী পণ্ডিতগণ জাতীয় গৌরবের ভিত্তি থেকে চর্যাপদকে নিজ ভাষার আদি নিদর্শন হিসেবে দাবি করেছেন। আবিষ্কারক হিসেবে হরপ্রসাদ শাস্ত্রী দাবি করেন চর্যাপদের ভাষা বাংলা, রাহুল সাংকৃত্যায়ন দাবি করেন এর ভাষা হিন্দি; একইভাবে বিভিন্ন ভাষার গবেষকবৃন্দ তাঁদের ভাষার সঙ্গে চর্যাপদের সম্পর্ক অন্বেষণ করেছেন এবং চর্যাপদকে নিজেদের মাতৃভাষার আদি নমুনা হিসেবে দাবি করেছেন।হরপ্রসাদ শাস্ত্রী তাঁর সম্পাদিত হাজার বছরের পুরাণ বাঙ্গালা বৌদ্ধ গান ও দোহা গ্রন্থের ভূমিকায় ‘চর্যাচর্যবিনিশ্চয়’, ‘সরহপাদ ও কৃষ্ণাচার্যের দোহা’ এবং ‘ডাকার্ণব’-কে সম্পূর্ণ প্রাচীন বাংলার নিদর্শন বলে দাবি করেছেন। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কারকর্তা ও সম্পাদক বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভও তাঁর দাবিকে সমর্থন করেছেন। ১৯২০ খ্রিষ্টাব্দে বিজয়চন্দ্র মজুমদার চর্যাগীতিকে বাংলার প্রাচীন নমুনা হিসেবে অস্বীকার করেছিলেন। ১৯২৬ খ্রিষ্টাব্দে ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় চর্যাগান ও দোহাগুলির ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ বিশ্লেষণ করে তাঁর The Origin and Development of the Bengali Language গ্রন্থে এগুলিকে প্রাচীন বাংলার নিদর্শন হিসাবে গ্রহণ করেন। ড. মুহম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ধর্মতত্ব বিষয়ক গবেষণা করেন এবং ১৯২৭ খ্রিষ্টাব্দে তার প্যারিস থেকে প্রকাশিত Les Chants Mystique de Saraha et de Kanha গ্রন্থে সুনীতিকুমারের মতামতকে গ্রহণ করেন। রাহুল সাংকৃত্যায়ন বা অন্যান্য ভাষার বিদ্বজ্জনেরা, যাঁরা চর্যাকে নিজ নিজ ভাষার প্রাচীন নিদর্শন বলে দাবি করেছিলেন, তাঁরা এরকম সুস্পষ্ট ও সুসংহত বৈজ্ঞানিক প্রমাণের দ্বারা নিজেদের দাবি প্রতিষ্ঠিত করতে সক্ষম হন নি।
চর্যাপদকে কেন সান্ধ্যভাষা বলা হয়?
মাত্রাবৃত্ত ছন্দে রচিত চর্যাপদের ভাষাকে এর অস্পষ্টতার জন্য সন্ধ্যা/সান্ধ্য ভাষা বলা হয়। তিব্বতি ভাষায় ‘সন্ধ্যাভাষা’র অর্থ ‘প্রহেলিকাচ্ছলে উক্ত দুরুহ তত্ত্বের ব্যাখ্যা’। চর্যার পদগুলো লৌকিক অর্থের বদলে সংকেতে আবৃত হওয়ায় তা বোঝা সর্বসাধারণের জন্য বেশ কষ্টকর। যেমন: চর্যাপদে নিঃশ্বাস-প্রশ্বাস অর্থে ‘চন্দ্র’, চিত্ত অর্থে ‘হরিণ’, জ্ঞানসমুদ্র অর্থে ‘হরিণী’, মহাসুখকায় অর্থে ‘নৌকা’ প্রভৃতি ব্যবহৃত হয়েছে। এক্ষেত্রে চর্যাপদের আবিষ্কারক ড. শাস্ত্রীর নিম্নোক্ত উক্তিটি উল্লেখযোগ্য-সহজিয়া ধর্মের সকল বই-ই সন্ধ্যা ভাষায় লেখা। সন্ধ্যা ভাষার মানে আলো-আঁধারি ভাষা, কতক আলো, কতক অন্ধকার, খানিক বুঝা যায়, খানিকটা বুঝা যায় না। অর্থাৎ এই সকল উঁচু অঙ্গের ধর্মকথার ভিতরে একটা অন্য ভাবের কথাও আছে। সেটা খুলিয়া ব্যাখ্যা করিবার নয়। যাঁহারা সাধনভজন করেন তাঁহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই।
ড. হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাপদের কবি ও পদ
বাঙ্গালি কবি ও নারী কবি
চর্যাপদে নারীদের অবস্থান
প্রবাদ বাক্য ও অর্থ
| পদ | পদ নং ও পদকর্তা | অর্থ |
|---|---|---|
| আপণা মাংসে হরিণা বৈরী | ৬নং পদ ভূসুকপা | হরিণের মাংসই তার নিজের জন্য শত্রু |
| হাতের কঙ্কণমা লোউ দাপণ | ৩২নং পদ সরহপা | হাতের কাঁকন দেখার জন্য আয়নার প্রয়োজন হয় না। |
| দুহিল দুধু কি বেন্টে সামায় | ৩৩নং পদ ঢেণ্ডণপা | দোহন করা দুধ কি বাটে প্রবেশ করা যায়? |
| হাড়ীত ভাত নাহি নিতি আবেশী | ৩৩নং পদ ঢেণ্ডণপা | হাঁড়িতে ভাত নেই, অথচ প্রতিদিন প্রেমিকরা এসে ভীড় করে |
| বর সুণ গোহালী কি মো দুঠ্য বলন্দেঁ | ৩৯নং পদ সরহপা | দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো |
| অণ চাহন্তে আণ বিণঠা | ৪৪ নং পদ কঙ্কণপা | অন্য চাহিতে, অন্য বিনষ্ট |
চর্যাপদ বিষয়ক গ্রন্থ
অতিরিক্ত তথ্য
বিগত পরিক্ষায় আসা নৈর্ব্যক্তিক প্রশ্ন
1)চর্যা শব্দের অর্থ কি?
উত্তর - আচরণীয়
2)আবিষ্কারের আগে হরপ্রসাদ কবার নেপাল যান?
উত্তর -2বার।তিনবারের সময় আবিষ্কার।
3)চর্যার ভাষাকে প্রহেলিকাময় ভাষা কে বলেছেন?
#হরপ্রসাদ শাস্ত্রী
4)চর্যা এর ফটকপি কে করেন
#নীলরতন সেন
5)চর্যাপদের প্রকাশ কত সালে ?
1907
6)চর্যার আদি কবি কে?
#লুইপা
7)চর্যাপদ গুলিতে কি গীত হয়েছে?
#বৌদ্ধদের সাধন সঙ্গীত।
8)চর্যাপদ গুলি কি ধরনের সঙ্গীত?
#সাধন সংগীত
9)চর্যার শেষ পদকর্তা কে?
#কাহ্ন পা
10)লুই পা ক'টি পদ রচনা করেন?
#2
11)চর্যাপদের টীকাকার কে ?
#মুনি দত
12)কাহ্ন পাদের গুরু কে?
#শরব
13)কতজন পদকর্তা ১টি করে পদ রচনা করেন?
#16
14)কুক্করী পা কটি পদ।লেখেন??
#3
15)চর্যাপদ যখন লেখা হয় তখন বাংলারশাসক কারা ছিলেন?
#পাল ও সেন
16)কত নং পদে নাটকের উল্লেখ আছে?
#17
17)চর্যাপদে কোন ছন্দ ব্যবহার করা হয়েছে?
#পাদাকুলক ছন্দ
18)চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন ?
#প্রবোধচন্দ্র বাগচী।।
19)বেশি পদ রচনা করেন কে?
#কাহ্ণ পা
20)চর্যাপদের মূল গ্রন্থে ৫১ টি কবিতা ছিল.. কে বলেছেন?
#প্রবোধ চন্দ্র বাগচী
21)চর্যার হিন্দি অনুবাদের নাম কি?
#দোহাকোষ
22)চর্যাপদের ভাষাকে খিচুড়ি ভাষা কে বলেছেন?
#বিজয়চন্দ্র মজুমদার।
23)চর্যার ভাষা হিন্দি নয় এটি প্রমান করেন কে?
#সুকুমার সেন
24)চর্যাপদের প্রথম ও শেষ রাগ কোনটি?
#পটামঞ্জুরি, রমোক্রী
25)চর্যার ধর্মতত্ব ও দার্শনিকতা নিয়ে কে প্রথম আলোচনা করেন
#মুহম্মদ শহীদুল্লাহ
26)লুই শব্দটি কোন শব্দ থেকে সৃষ্ট??
#রোহিত
27)চর্যাপদের কবিতা শুরু কার কবিতা দিয়ে ?
#লুই পাদ
28)চর্যাপদের ভাষাতত্ত্ব কে আলোচনা করেন?
#সুনীতিকুমার চট্টোপাধ্যায়।।
29)চর্যার গান লিখেছেন এমন ব্রাহ্মণ পদকর্তার নাম
#জয়নন্দী
30)চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিস্কার করেন?
#প্রবোধচন্দ্র বাগচী
31)চর্যাপদের শেষ পদ কোন রাগে রচিত?
#রামক্রী
32)চর্যাপদের ধর্মতত্ত্ব কে আলোচনা করেন?
মুহম্মদ শহীদুল্লাহ।।।
33)বাংলার আদি কবি কে?
#মীননাথ
34)চর্যাপদের তিব্বতী অনুবাদের টীকা কে রচনা করেছেন?
#কীর্তিচন্দ
35)কাহ্নপাদের গুরু কে?
#জালন্ধরী পা।
34)চর্যার একজন মুসলিম গবেষকের নাম বলো?
#মুহম্মদ শহীদুল্লাহ।।
35)চর্যাপদের শেষতম আচার্য কে?
#শবর পা
36)সন্ধ্যা বানানকে কে সন্ধা বলেছেন?
#বিধুশেখর শাস্ত্রী
37)চর্যাপদ -এ কোন কোন নদীর কথা আছে?
#গঙ্গা পদ্মা
38)শবর পা প্রথম জীবনে কী ছিলেন?
#শিকারী
39)নব চর্যাপদে কতগুলো পদ স্থান পেয়েছে?
#98টি
40)নব চর্যা তে মৌলিক পদ কটি
#মৌলিক পদ 92।প্রকাশ 98।
41)লুই পদের লেখা প্রথম গ্রন্থ কোনটি?
#অভিসময়বিভঙ
42)চর্যার মেকলা টিকার আবিষ্কারক কে?
#আচার্য পাদ
43)চর্যা পদের ভাষা কি ?
#সন্ধ্যা ভাষা
44)চর্যার কোন পদকার নিজেকে বাঙালি বলেছেন?
#ভুসুকু পা
45)চর্যায় কতগুলি পটমঞ্জরী রাগ আছে?
#11
46)কে চিত্র ধর্মী কবি?
#ভুসুকু।।
47)চর্যা পদের মোট পদের সংখ্যা কত
#50 টি
48)ভুসুকুপা র আসল নাম কি?
#শান্তি দেব
49)রাইতু কথার অর্থ কি??
#রাজপুত
50)শবরপাদ কত শতকের কবি?
#৮ম সঠিক
51)চর্যাপদের কার পদে সেকালের হরিণী শিকারের কথা আছে ?
#ভুসুক
52)চর্যাগীতি কোষ নামটি কার দেওয়া?
#নীলরতন সেন
53)চর্যাপদে ব্যবহৃত রাগ কয়টি??
#22
54)শবরপাদের গুরু কে ছিলেন
#কাহ্ন পা
55)চর্যা পদের মোট সংখ্যা কত
#50টি মতান্তরে 51টি
56)১৭ নং পদের রচয়িতা কে??
#বীণাপা
57)কুক্কুরী,পাদের নামে একটি সংস্কৃত রচনার নাম পাওয়া গেছে সেটি কী???
#মহামায়াসাধন
58)সিদ্ধাচার্যদের গানে কী রসের পরিচয় পাওয়া যায়?
#করুন
59)চর্যাপদের শেষ পদটি কোন রাগে রচিত?
#রামক্রী
60)নব চর্যাপদ কবে আবিষ্কৃত হয় ?
#১৯৬৩
61)সন্ধ্যা শব্দটি সন্ ধাতু থেকে নিষ্পন্ন কথাটি কে বলেছেন?
#সুনীতি কুমার চট্টোপাধ্যায
62)চর্যার পুঁথিটি কোন হরফে লেখা?
#দেবনাগরী
63)চর্যাপদ নিয়ে গবেষণা করেছেন এইরকম দুজন অবাঙালি পণ্ডিত এর নাম লিখুন ?
#ধর্মবীর ভারতী, রাহুল সংকীর্তায়ন
64)এতে কোন অলংকারের প্রয়োগ হয়েছে?
#রুপক
65)মূল গানে এবং টীকায় পদকর্তার নাম যেভাবে উল্লিখিত হয়েছে তাতে মোট কতজন কবির সন্ধান পাওয়া যায়??
#23
66)চর্যাপদের সাধনতত্ত্বের নাভিতে অবস্থিত চক্রের নাম কী?
#নির্মাণ চক্র
67)কা আ তরুবর পদিটি কার
#লুইপা
68)"নাটক" শব্দটি চর্যাপদের কত নম্বর পদে পাওয়া যায় ?
#17
69)'কাহারে ঘিনি মেলি অচ্ছহু কীস'--- পদটির রচয়িতা??
#ভুসুকুপাদ
70)কাহ্ন পার আসল নাম কি?
#কৃষ্ণাচার্য
71)শবরপাদ কটি পদ রচনা করেছেন?
#2
কোন রাজার আমলে চর্যা পদ রচিত হয়
#পাল
35)নব চর্যাপদ সঙ্কলন গ্রন্থ টির প্রথম উদ্যোগ নিয়েছিলেন কে?
#শশিভূষণ দাশগুপ্ত
72)চর্যার ভাষা প্রধানত কোন উপভাষার উপর প্রতিষ্ঠিত ?
#রাঢ়ী
73)"হেবজ্রপঞ্জিকা যোগরত্নমালা কার রচনা এবং পুঁথিটি কোথায় রক্ষিত আছে???
#কৃষ্ণপার , কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েরগ্রন্থাগারে
74)হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশিত পুথিতে কয়টি পদ আছে
#সাড়ে ৪৬
75)সন্ধ্যা ভাষাকে সন্ধ্যা দেশের ভাষা কে বলেছেন ?
#পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
78)চর্যাপদ-এ কতগুলি প্রবাদ আছে?
#6
79)লুই পাদকে "অভিসময়বিভঙ্গ" রচনায় কে সাহায্য করেছিলেন??
#দীপঙ্কর শ্রীজ্ঞান
80)চর্যাপদের প্রাচীন পদকর্তা র নাম কী?
#লুইপা
81)চর্যার যুগে ডোমেরা কী তৈরি করত?
চাঙ্গরী
82)চর্যাপদ কোন লাইব্রেরী থেকে আবিস্কৃত হয়?
#"রাষ্ট্রীয় অভিলেখালয়"
83)নেপাল থেকে 'চাচা সংগীত' গুলো কেসন্ধান পান?
#অসিতকুমার বন্দোপাধ্যায়ের
84)কে কত সালে কোথা থেকে চর্যাপদ পুথিটি আবিস্কার করেন?
#হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের 'রাষ্ট্রীয় অভিলেখালয়' গ্রন্থাগার থেকে |
86)হম্মদ শহীদুল্লাহ এর মতে কুক্কুরী পা কোন শতকের কবি???
#8
87)চর্যাপদে কে বেশি পদ রচনা করেছেন?
#কাহ্ন
88)কত সংখ্যক পদে পদ্মানদীর উল্লেখ আছে??
#49
89)পদকর্তা কাহ্নপা কত নং পদে নিজেকে "পণ্ডিতাচার্য" বলেছেন
36
90)পা এর অর্থ কী??
#সম্মানিত করা
91)কা আ তরু বর পদটি কার???
#কাহ্ন
92)চর্যাপদে ব্যবহৃত তিনটি সত্তা কী কী?
#ইরা পিঙ্গলা সুষুম্না
93)ডোম্বী পার গুরু কে??
#কাহ্ন
94)নেপালের দরবার- গ্রন্থাগারটির বর্তমান নাম কী???
#রাষ্ট্রীয় অভিলেখালয়।।
95)চর্যার পঞ্চস্কন্ধ কী কী?
#রূপ,বেদনা, সংগা, সংস্কার,বিজ্ঞান
96)চর্যাপদ এর নাম পত্রে লিখিত তারিখ কি কোন্ অব্দে লেখা হয়েছিল
#সংবৎ
97)নবচর্যা পদে কতগুলি পদের সন্ধান পাওয়া যায়?
#250
98)চর্যায় বর্নিত কয়েক টি পেশা উল্লেখ করুন???
#ডোম, শিকার, মদ চোলাই, চোর, কাপড় বোনা
99)চর্যার কত নম্বর পদে বঙ্গ শব্দটির ব্যবহার করা হয়?
#49
100)চর্যার ভাষা মৈথিলি- একথা কে বলেন?
#জয়কান্ত মিশ্র।।।
101)"Sanskrit Buddhist Literature in Nepal" নামে পুথির সন্ধান তালিকা কে কতসালে প্রকাশ করেন???
#রাজেন্দ্রলাল মিত্র , 1882 সালে
102)৪৪ সংখ্যক গানটি কার লেখা???
#কঙ্কন পা।।
103)৩৪ নং পদ এর রচয়িতা??
#দারিক পা
104)চর্যাপদে কটি ভনিতায় কোনো কবির নাম পাওয়া যায় নি?
#5
105)সবর পার কতগুলি পদ?
#2
106)চর্যাপদে মোট কটি রাগের কথা আছে?
#22
107)৩৫ সংখ্যক পদটি কার রচনা??
#ভাদেপা
108)চর্যাপদে কোন খেলার কথা আছে?কত নং পদে আছে?
#দাবা বা নয়বল।১২
109)কত নম্বর পদে চর্যাপদে বাংলাদেশের কথা আছে?
#49
110).চর্যার দর্শনকে কী বলে?
#শূন্যবাদ
111)চর্যাপদে কোন নাটকের কথা বলা হয়েছে
#বুদ্ধনাটক
112)চর্যাপদ হিন্দি ভাষায় রচিত -একথা কে দাবি করেন?
#ধর্মবীর ভারতী।
113)কুক্কুরীপার কত নং পদটি পাওয়া যায়নি ?
#48
114)শান্তিদেবের ভণিতা যুক্ত কটি পদ পাওয়া যায়?
#2
115)চর্যাপদ রচয়িতাদের কী বলা হয়??
পা
116)মুনিদত্তের টীকার হিন্দি অনুবাদ কে করেন?
# সাংকৃত্যায়ন
117)চর্যাপদের শেষ পাতার পৃষ্ঠা সংখ্যা কত?
#69
118)লুইপাদ কোন বাঙালি পন্ডিতের সমসাময়িক ছিলেন ??
#অতীশ দীপ
119)দরিদ্র পরিবারের চিত্র রয়েছে কত নং পদে?
#33
120)শেষ পদকর্তার নাম কি?
#শবর পা
121)বাংলা জাতির উল্লেখ আছে কত নম্বর পদে?
#49
122)৬ নং পদটি কার?
#ভুসুকু পা
123)চর্যাপদের দুজন বিদেশী গবেষকের নাম কী?
#ডক্টর আর্নল্ড বেক, ডক্টর জি.টুসি
124)"The Origin of Development of the Bengali Language" গ্রন্থটি কার লেখা?
#সুনীতিকুমার চট্টোপাধ্যায়
125)চর্যাপদের প্রাপ্ত পুথিতে কোনন পদ টি অর্ধেক পাওয়া গেছে??
#23
126)কে নিজেকে জালন্ধরীপাদের শিষ্য বলে পরিচয় দিয়েছেন?
#কাহ্ন
127)ভুসুকু ভণিতা যুক্ত কটি পদ পাওয়া যায়?
#8
128)চর্যাপদ প্রথম কে বাংলায় লেখেন?
#মনীন্দ্র মোহন বসু
129)চর্যাপদের ফটোকপি কে আবিস্কার করেন?
উঃ-নীলরতন সেন।
130)চর্যার পুথিটি কিসে লেখা?
#তাল পাতাতে
131)কতগুলি পদের ভণিতায় কবিনাম নাম পাওয়া যায়?
#5
132)প্রথম পদটিতে কোন রাগের উল্লেখ আছে?
#পটমঞ্জুরী
133)চর্যাপদ অবলম্বনে আধুনিক উপন্যাসের নাম বলুন ?
#সেলিনা হোসেনের নীল ময়ূরের যৌবন।
134)তিব্বতী ঐতিহ্যে কতজন সিদ্ধাচারযের কথা আছে
#48
135)দ্বিতীয় পদটিতে কোন রাগের উল্লেখ আছে?
#গবড়া
136)চর্যাপদের সাধন তত্ত্বে কন্ঠে অবস্থিত চক্রের নাম কি??
#সম্ভোগ
137)পঞ্চম পদটিতে কোন রাগের উল্লেখ আছে?
#গুর্জরী
138)কাহ্ন পাদের কত নং পদে বিবাহ যাত্রার বর্ননা আছে?
#19
139)খ্যামনা ভাতারির কথা কোন সংখ্যায় আছে?
#20
140)চর্যাপদে পুলিন্দ শব্দের মানে কী
#নপুংশক
141)চর্যাপদ মূলত কী ছন্দে রচিত?
#পাদাকুলক
142)চর্যায় কয়টি বাসনপত্রের উল্লেখ আছে?
#চারটি। যথা-হাঁড়ী, পিটা, ঘড়ি, ঘড়ুলী।
143)বাঙালীর সুখ দুঃখ গৃহজীবনের কথা আছে কোন সংখ্যায়?
#33
144)দুলি শব্দের অর্থ কি?
#স্ত্রী কচ্ছপ
145)নেপাল থেকে প্রাপ্ত পুথির মলাটের উপর কি নাম লেখা ছিল?
#চর্যাচয্যটীকা
146)কাহ্নপা র কটি পদের কথা জানা যায়
#13
147)তিঅড়া শব্দের প্রকৃত অর্থ কি?
#ললনা, রসনা, অবধূতিকা
148)ভবনই শব্দের অর্থ কী?
#ভবনদী
149)চর্যার ভাষা মূলত হিন্দি কে মনেকরেছেন?
#বিজয়চন্দ্র মজুমদার
150)অভিসার বিহঙ্গ কার লেখা?
#লুইপা
151)কাহ্নপাদের গুরু কে ছিলেন?
$হাড়িপা
152)ডোম চণ্ডাল এর কথা আছে কোন সংখ্যায়?
#10
153)কতজন পদকর্তা একটি করে পদ রচনা করেছেন?
#16
154)পিটা শব্দের অর্থ কী?
#দুধ দোয়ানোর পাত
155)দুলি শব্দের অর্থ কী?
#কচ্ছপ
156)চর্যাগীতির শেষ পদটি কোন রাগে রচিত?
#রামক্রী
157)চর্যাপদে কোন কোন হাতিয়ারের কথা উল্লেখ আছে?
#কুঠার, টাঙ্গি, খনতা।
158)জেতই বোলী তেতবী টাল--- পদটির রচয়িতা??
#কাহ্ন পা
159)চর্যাপদে কোন্ ফলের নাম পাওয়া যায়?
#তেঁতুল
160)চর্যাপদ নামটি কে দেন?
#হরপ্রসাদ শাস্ত্রী
161)কাল শব্দের অর্থ কী?
#মৃত্যু
162)নবচর্যাপদ কে সম্পাদনা করেন? কবে কী নামে কোথা থেকে?
#অসিত কুমার ।১৯৮৯ সালে।কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়।
163)চর্যাপদে দেহকে কী রূপে কল্পনা করা হয়েছে?
#বৃক্ষ
164) চর্যার যুগে ডোমেরা কী তৈরি করত?
#তাঁত বুনতো ও চাঙাড়ী তৈরী করত
165)চর্যাপদের বুনিয়াদ কোন্ ভাষায়?
#মাগধী অপভ্রংশ
166)ভবনই গহন গম্ভীর.. ভবনই শব্দের অর্থ কী?
#ভব, রূপ, নদী
167)দারিক পা অষ্টম শতকে বর্তমান ছিলেন কী থেকে জানতে পারি?
#তিব্বতী অনুবাদ
168)বাংলা সংগীতের আদিমতম লিখিত নিদর্শন কী?
#চর্যাপদ
169)চর্যাপদে মূলত কাদের কথা বর্ণিত হয়েছে?
#তৎকালীন সমাজের অন্ত্যজঃ শ্রেণীর নরনারীর কথা।
170)কাহ্ন পা'র মতে চর্যা যুগে কোন জাতির মধ্যে বিধবা বিবাহের প্রচলন ছিল?
#ডোমজাতির মধ্যে সাঙ্গা বা বিধবা বিবাহ প্রচলিত ছিল।
171)ধুনিরী কী?
#চর্যায় উল্লেখিত একটি পেশা
172)চর্যাপদ কী ধরনের সংগীত?
#ধর্মীয় সংগীত
173)মহীধর পা কয়টি পদ লিখেছেন?
#১টি
174)চর্যাপদে টীকাসহ মোট শব্দ সংখ্যা কত?
#1660
175)ভবনই গহন গম্ভীর বেগে বাহী.. পদকর্তা কে?
#চাটিল পা
176)হাঁউ নিরাসী খমন সাঈ.. পদকর্তা কে?
#কুক্করী পাদ
177)চর্যাপদে কোন পদকর্তার নাম পাওয়া গেলেও পদ পাওয়া যায় নি?
#লাড়ী ডোম্বীপাদের
178)কে কোথায় চর্যার ভাষাকে 'Alt Bengalisch' বলেছেন ?
#জেকবি সাহেব তাঁর 'Santakumar Caritam' গ্রন্থের ভূমিকায়।
বিগত সালের লিখিত পরিক্ষার প্রশ্ন
১। চর্যাপদকে কেন সন্ধ্যাভাষা বলা হয়? (৪০ তম বিসিএস)২। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের ভাষাকে কেন ‘সন্ধ্যা ভাষা’ বলা হয়? (৩৮ তম বিসিএস)
৩। চর্যাপদে নিম্নবর্গীয় মানুষের যে পরিচয় পাওয়া যায় তার বিবরণ দিন? (৩৬ তম বিসিএস)
৪। চর্যাপদের ভাষা নিয়ে বিদ্যমান বিতর্ক সম্পর্কে আপনার ধারণা লিখুন। (৩৫ তম বিসিএস)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন