*** ১৯৪৭-এর ১ সেপ্টেম্বর প্রিন্সিপাল আবুল কাসেমের নেতৃত্বে ‘তমদ্দুন মজলিস’ নামে একটি সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গঠিত হয়। এ সংগঠনের পক্ষ থেকে ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা, না উর্দু’ নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়। এতে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপিত হয়। প্রিন্সিপাল আবুল কাসেমের পরিচালনায় ‘তমদ্দুন মজলিস’ এর মুখপত্র সাপ্তাহিক ‘সৈনিক’ প্রকাশিত হয় ১৪ নভেম্বর ১৯৪৮।
* ভাষা আন্দোলনের মুখপত্র - সাপ্তাহিক ‘সৈনিক’।
*** সম্পাদিত গ্রন্থ : (১) ‘একুশে ফেব্রুয়ারি’ (১৯৫৩)
- সম্পাদক হাসান হাফিজুর রহমান। প্রকাশের তিন সপ্তাহের মধ্যে এটি পাকিস্তান সরকার বাজেয়াপ্ত করে।
* প্রথম শহীদ - রফিক উদ্দিন।
# ভাষা আন্দোলন ভিত্তিক গল্প ও
গল্প লেখক
১. মৌন নয় - শওকত ওসমান
২. একুশের গল্প, সূর্যগ্রহণ, কয়েকটি সংলাপ - জহির রায়হান
৩. দৃষ্টি- আনিসুজ্জামান
৪. পলিমাটি- সিরাজুল ইসলাম
৫. মানুষের মুখ- পারভেজ হোসেন
৬. হাসি - সাইয়িদ আতীকুল্লাহ
৭. আরো একজন, সম্রাট - সৈয়দ শামসুল হক
৮. রুম বদলের ইতিহাস - মিন্নাত আলী
৯. খরস্রোত - সরকার জয়েন উদ্দীন
১০. প্রথম বধ্যভূমি - রাবেয়া খাতুন
১১. দীপান্বিতা - সেলিনা হোসেন
১২. এমনি করেই গড়ে উঠবে- শহীদুল্লাহ কায়সার
১৩. কয়েকটি রজনীগন্ধা - মুর্তজা বশীর
১৪. অবেলার পুনর্বার - শওকত আলী
১৫. শহীদ মিনার - রাজিয়া খান
১৬. বিবরবাসী - নাসরীন জাহান
১৭. অগ্নিবাক - আতোয়ার রহমান
### ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস
উপন্যাস ঔপন্যাসিক
১. আরেক ফাল্গুন (১৯৬৮),- জহির রায়হান ( ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস-‘ আরেক ফাল্গুন’)
২. আর্তনাদ - শওকত ওসমান
৩. নিরন্তর ঘণ্টাধ্বনি - সেলিনা হোসেন
৪. যাপিত জীবন - সেলিনা হোসেন
### ভাষা আন্দোলনভিত্তিক নাটক
নাটক ও নাট্যকার
১. কবর (রচনাকাল ১৯৫৩, প্রকাশ ১৯৬৬) - মুনীর চৌধুরী (ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম নাটক)
২. বিবাহ (১৯৮৮) মমতাজ উদ্দীন আহমদ। চরিত্র - সখিনা
# ### ভাষা আন্দোলন ভিত্তিক গবেষণা গ্রন্থ
গ্রন্থ ও লেখক
১. একুশের দলিল - এম আর আখতার মুকুল
২. ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা - এম আর আখতার মুকুল
৩. ভাষা আন্দোলন - হুমায়ুন আজাদ
৪. শহীদ মিনার - রফিকুল ইসলাম
৫. বাংলা ভাষা আন্দোলন - রফিকুল ইসলাম
# ভাষা আন্দোলনের গান
গান ও লেখক
১. ভুলবা না ভুলবনা একুশে ফেব্রুয়ারি ভুলবনা (প্রথম গান) - ভাষা সৈনিক আ ন ম গাজিউল হক
২. আমার ভাইয়ের রক্তে রাঙানো - আব্দুল গাফফার চৌধুরী , প্রথম সুরকার - আব্দুল লতিফ, বর্তমান সুরকার- আলতাফ মাহমুদ।
৩. সালাম সালাম হাজার সালাম - ফজল এ খোদা, সুরকার ও শিল্পী- আব্দুল জব্বার।
৪. একুশে ফেব্রুয়ারি - কবির সুমন
৫. ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় - আবদুল লতিফ
##### ভাষা আন্দোলন ভিত্তিক
কবিতা ও কবি
১. কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি (১ম )
- মাহবুব উল আলম চৌধুরী।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় লিখিত। ২২ শে ফেব্রুয়ারি ১৯৫২ সালে চট্টগ্রামের লালদিঘী ময়দানে পাঠ করেন হারুনুর রশিদ।
২. স্মৃতিস্তম্ভ - আলাউদ্দিন আল আজাদ (১৯৫২ সালের ২৬ ফেব্রুয়ারি পুলিশের হাতে প্রথম শহীদ মিনার ধ্বংসের প্রতিক্রিয়ায়)
৩. কোন এক মাকে আবু জাফর ওবায়দুল্লাহ
৪. বর্ণমালা, আমার দুখিনী বর্ণমালা - শামসুর রাহমান
৫. আমাকে কি মাল্য দেবে দাও - নির্মলেন্দু গুণ
৬. অমর একুশে মিছিলের একমুখ, ফেব্রুয়ারির ঢাকা আমার, অমর একুশে - হাসান হাফিজুর রহমান
৭. সভ্যতার মনিবন্ধে - সৈয়দ শামসুল হক
৮. শহীদ মিনারে কবিতা পাঠ - শামসুর রাহমান
৯. একুশের গান - মহাদেব সাহা
১০. একুশের কবিতা - ফজলে লোহানী
১১. শহীদ স্মরণে - মোহাম্মদ মনিরুজ্জামান
### ভাষা আন্দোলন ভিত্তিক
চলচ্চিত্রও চলচ্চিত্রকার
১. জীবন থেকে নেয়া (প্রথম) - জহির রায়হান। - এতে প্রথম ‘আমার সোনার বাংলা’ গানটি প্রথম ব্যবহৃত হয়।
*** দেশের বাহিরে প্রথম শহীদ মিনার - লন্ডনে নির্মিত হয়।
*** স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে শহীদ মিনারের ছবি ছিল।