উপসর্গ : ইংরেজি "Prefix শব্দকে বাংলায় “উপসর্গ* বলা হয়। বাংলা ভাষায় এমন কতগুলো
অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো শব্দের
আগে বসে । যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে, তাদের উপসর্গ
বলে। উপসর্গ-এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয় । যেমন-
- নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়।
- শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয় ।
- শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে ।
- শব্দের অর্থের সংকোচন ঘটে এবং
- শব্দের অর্থের পরিবর্তন ঘটে ।
ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশের নামই উপসর্গ । উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা
নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে ।
শব্দের আগে বসে : উপসর্গ । কিন্তু শব্দের পরে বসে : অনুসর্গ, প্রত্যয়, নিভক্তি। যেমন- “পরাজয়ের,
শব্দটিতে _ পরা (উপসর্গ) + জয় শব্দ) + এর (বিভক্তি)।
শব্দের আগে বসেঃ উপসর্গ
শব্দের পরে বসেঃ অনুসর্গ,প্রত্যয়,বিভক্তি এবং পদাশ্রিত নির্দেশক ।
একাধিক উপসর্গ যোগে গঠিত শব্দ
সমভিব্যাহার = সম+অভি+বি+আ+হার
নিরপরাধ =নি অপ+রাধ
সাতিশয় =স+অতি+শয়
প্রতিসংহার =প্রতি+সম+হার
অনুসন্ধান =অনু+সম+ধান
উপসর্গের প্রকারভেদ : বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ আছে। যথা-
বাংলা উপনর্গ
সংস্কৃত উপসর্গ
বিদেশি উপসর্গ
বাংলা উপনর্গ : বাংলা বা হাটি বাংলা বা দেশি উপসর্গ মোট একুশটি। যথা- অ+ অথা, অজ, অনা,
আ, আড়, আন, আব, ইতি, উন (ঊনা )' কদ, ক্ নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু হা। বাংলা
উপসর্গ সাধারণত বাংলা শব্দের পূর্বেই যুক্ত হয়ে থাকে ।
তৎসম (সংস্কৃত) উপসর্গ : তৎসম উপসর্গ মোট বিশটি। যথা- প্র, পরা, অপ, সমূ, নি, অব, অনু
নির, দুর, বি, সু, উৎ, অধি, পরি, প্রতি, উপ, আ, অপি, অভি, অতি। তৎসম উপসর্গ তৎসম (সংস্কৃত)
শব্দের আগে বসে।
বিদেশি উপসর্গঃ বিদেশি উপসর্গের সংখ্যা এখন অনির্ণেয় বা নির্ণীত হ নি ।
ফারসি ১০ টিঃ কার,দর,না নিম, ফি,বদ,বে,বর,ব,কম।
আরবি ৬ টিঃ আম।খাস লা,গর,বাজে,খয়ের ।
ইংরেজি ৪ টিঃ ফুল,হাফ,হেড, সাব।
উর্দু-হিন্দিঃ হর,হরেক ।
বিভিন্ন খাটি বাংলা বা বাংলা উপসর্গের প্রয়োগ -
| উপসর্গ | ব্যবহৃত অর্থ | উদাহরণ |
| অ | নিন্দিত | অকাজ, অকেজো ,অপয়া,অচেনা । |
| অভাব | অচিন,অজানা ,অপিচ | |
| ক্রমাগত | অঝোরে | |
| অঘা | বোকা | অঝারাম,অঘাচণ্ডী |
| অজ | নিতান্ত | অজমূর্খ,অজপাড়াগাঁ |
| অনা | অভাব | অনাবৃষ্টি ,অনাদর |
| ছাড়া | অনাচার | |
| অশুভ | অনামুখো | |
| আ | অভাব | আকাঁড়া,অধোয়া ,আলুনি |
| বাজে | আকাল,আকাঠ | |
| আড় | বক্র | আড়চোখে ,আড়নয়নে |
| আধা | আড়মোড়া, | |
| আন | না | আনকোরা |
| বিক্ষিপ্ত | আনচান ,আনমনা | |
| আব | অস্পষ্টতা | আবছায়া, আবডাল |
| ইতি | এ বা এর | ইতিকর্তব্য,ইতিপূর্ব |
| পুরনো | ইতিকথা ,ইতিহাস | |
| ঊন/ঊনা | কম | ঊনপাঁজুরে ।ঊনিশ |
| কদ | নিন্দিত | কদাকার ,কদবেল ,কদর্য |
| কু | কুৎসিত | কুকথা ,কুওভ্যাস কুনজর,কুজন |
| নি | নাই | নিখুঁত ,নিখোঁজ,নিলাজ |
| পাতি | ক্ষুদ্র | পাতিলেবু ,পাতিহাস |
| বি | নিন্দনীয় | বিপথ ,বিফল |
| ভর | পূর্ণতা | ভরপেট ,ভরপুর,ভরদুপুর |
| রাম | বড় | রামদা,রামছাগল |
| স | সঙ্গে | সজাগ ,সরাজ,সরব |
| সা | উৎকৃষ্ট | সাজোয়ান ,সাজিরা |
| সু | উত্তম | সুনজর,সুখবর ,সুদিন |
| হা | অভাব | হাভাতে ,হাঘরে,হা-হুতাশ |
বিভিন্ন তৎসম (সংস্কৃত) উপসর্গের প্রয়োগ
| উপসর্গ | ব্যবহৃত অর্থ | উদাহরণ |
| প্র | প্রকৃষ্ট | প্রভাব,প্রচলন, |
| খ্যাতি | প্রসিদ্ধ ,প্রতাপ | |
| আধিক্য | প্রলয়,প্রচার,প্রগাঢ়,প্রবল | |
| পরা | আতিশয্য | প্রাক্রান্ত ,পরায়ণ |
| বিপরীত | পরা জয় ,পরাভাব | |
| অপ | বিপরীত | অপমান ,অপকার |
| মন্দ | অপকর্ম ,অপযশ | |
| স্থানান্তর | সমাগত ,সম্মুখ | |
| সম | সমক্য | সম্পূর্ণ,সমাদর |
| সম্মুখে | সমাগত,সম্মুখ | |
| নি | নিষেধ | নিবৃত্তি |
| নিশ্চয় | নিবারণ ,নির্ণয় | |
| আতিশয্য | নিসাঘ,নিদারুণ | |
| ভিতর | নিবাস,নিচয় | |
| অব | হীনতা | অবজ্ঞা অবমাননা |
| নিম্নে | অবমূল্যায়ন,অবতরণ | |
| অল্পতা | অবশেষ,অবেলা,অবসান | |
| অনু | পশ্চাৎ | অনুজ,অনুতাপ,অনুচর |
| সাদৃশ্য | অনুবাদ ,অনুকার | |
| সঙ্গে | অনুকূল,অনুকম্পা | |
| নির | অভাব | নিরব ,নির্জীব |
| নিশ্চয় | নির্ভর ,নির্ধারণ | |
| বাহির | নির্গত,নির্বাসন | |
| দূর | মন্দ | দুর্ভাগ্য ,দুর্দশা |
| কষ্টসাধ্য | দুর্লভ,দুর্দশা,দুর্নাম | |
| বি | বিশেষ রূপে | বিজ্ঞান,বিধৃত |
| অভাব | বিবর্ণ,বিফল | |
| গতি | বিচরণ,বিক্ষেপ | |
| সু | আতিশয়্য | সুচতুর,সুধীর |
| সহজ | সুগম,সুলভ | |
| উত্তম | সুকণ্ঠ,সুকৃতি | |
| উৎ | অপকর্ষ | উৎকোচ ,উৎকট |
| প্রস্তুতি | উৎপাদন,উচ্চারণ | |
| আতিশয়্য | উচ্ছেদ, উৎপীড়ন | |
| অধি | আধিপত্য | অধিকার,অধিবাসী |
| উপরি | অধিষ্ঠান | |
| পরি | বিশেষ রূপ | পরিপক্ব |
| শেষ | পরিশেষ | |
| সম্যক রূপে | পরিশ্রান্ত | |
| প্রতি | সদৃশ | প্রতিমূর্তি ,প্রতিধ্বনি |
| বিরোধ | প্রতিবাদ | |
| উপ | সামীপ্য | উপকূল |
| সদৃশ | উপদ্বীপ,উপবন | |
| অভি | সম্যক | অভিব্যক্তি |
| গমন | অভিযান,অভিসার | |
| অতি | আতিশয়্য | অতিকায়,অতিশয় |
| অতিক্রম | অতিমানব,অতিপ্রাকৃত | |
| পার হওয়া অর্থে | অতিক্রম | |
| আ | পর্যন্ত | আকণ্ঠ,আমরণ |
| বিপরীত | আদান,আগমন |
বিদেশি উপসর্গে প্রয়োগ -
| উপসর্গের নাম | উপসর্গ | ব্যবহৃত অর্থ | উদাহরণ |
| ফারসি | কার | কাজ | কারসাজি ,কারচুপি,কারবার |
| দর | মধ্যস্থ | দরপত্তনী,দরপাট্টা | |
| না | না | নাচার ,নারাজ | |
| নিম | আধা | নিমরাজ | |
| ফি | প্রতি | ফি-রোজ,ফি-বছর | |
| বদ | মন্দ | বদনাম বদরাগী | |
| বে | না | বেসামাল,বেতার | |
| বর | বাইরে | বরখাস্ত ।বরদাস্থ | |
| ব | সহিত | বমাল,বনাম | |
| কম | স্বল্প | কমজোর,কম্বখত | |
| আরবি | আম | সাধারণ | আমদরবার |
| খাস | বিশেষ | খাস্মহল ,খাসখবর | |
| লা | না | লাপাত্তা, লাখেরাজ | |
| গর | আভাব | গরমিল ,গরহাজির | |
| বাজে | তুছার্থে | বাজে কথা | |
| ইংরেজি | ফুল | পূর্ণ | ফুল-হাতা ,ফুল-শর্ট |
| হাফ | আধা | হাফ-হাতা,হাফ-স্কুল | |
| হেড | প্রধান | হেড-অফিস | |
| সাব | অধীন | সাব-অফিস | |
| উর্দু-হিন্দি | হর | প্রত্যেক | হররোজ |
| হরেক | বিবিধ | হরেকরকম |
চারটি উপসর্গ খাটি বাংলা ও তৎসম উভয়ক্ষেত্রে পাওয়া যায়। যথা- সু, বি, নি, আ।