** ৪৫তম বিসিএস পরীক্ষায় কার্যকরী প্রস্তুতিতে "আন্তজার্তিক বিষয়াবলির" এর 'আন্তজার্তিক সংগঠন' অধ্যায়টি আয়ও করার রূপরেখা :
বিসিএস প্রিলি পরীক্ষায় আন্তজার্তিক বিষয়াবলিতে যে ৫টি অধ্যায় রয়েছে তার মধ্যে ৫ম অধ্যায় - "আন্তজার্তিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান" হলো এমন একটি অধ্যায় যে অধ্যায়ের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়, শুধু এই অধ্যায় থেকে ৪৪তম তে প্রায় ৮ টি, ৪৩ তম তে ৪ টি, ৪১ তমতে ৬টি এবং ৪০তম তে ৭টি প্রশ্ন আসতে দেখা যায়। ২০টি প্রশ্নের মধ্যে প্রায় ৩০-৪০ শতাংশ প্রশ্ন এই একটি অধ্যায় থেকে হয়ে থাকে। তাই এই অধ্যায়টির উপর ভালো দখল আনতে কিছু Pattern মেনে পড়তে পাড়লে বিশাল এই অধ্যায়টিকে কিছুটা Technically সহজ করা সম্ভব হয়।
# Pattern : 01 (জাতিপুঞ্জ ও জাতিসংঘ নিয়ে বেসিক তথ্য)
এই Pattern এর জন্য, জাতিপুঞ্জ থেকে জাতিপুঞ্জ গঠনের গুরুত্বপূর্ণ তারিখসমূহ, প্রধান কার্যালয় ও উদ্যেক্তা, সদস্য সংখ্যা পড়তে হবে। অন্যদিকে জাতিসংঘ থেকে জাতিসংঘ গঠনের প্রেক্ষাপট ও উদ্যেক্তা, সদস্য সংখ্যা ও সদর দপ্তর, ভাষা, জাতিসংঘ দিবস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মেলনের বিষয়বস্তু নিয়ে জানতে হবে।
# Pattern : 02 (সাধারন পরিষদ ও নিরাপত্তা পরিষদ)
সাধারন পরিষদ থেকে সভাপতিদের নিয়ে তথ্য এবং এই পরিষদের সদস্য সংখ্যা জানতে হবে। অন্যদিকে নিরাপত্তা পরিষদ থেকে এর সদর দপ্তর ও সদস্য সংখ্যা, সভাপতি এবং ভেটো বিষয়ক তথ্য জানতে হবে। তাছাড়া সাধারণ পরিষদের সংস্থার মধ্যে UNDP, UNICEF, UNHCR, UNCTAD, UNEP, UNFPA, WEP এর সদর দপ্তর এবং এইগুলা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পড়তে হবে।
# Pattern : 03 (আন্তজার্তিক ও আঞ্চলিক রাজনৈতিক জোট)
এই Pattern এর জন্য OIC, কমনওয়েলথ, NAM এবং ইউরোপীয় ইউনিয়ন পড়তে হবে। তাছাড়া ICRM, রোটারি ইন্টারন্যাশনাল নিয়ে ধারনা রাখতে হবে।
# Pattern : 04 (আন্তজার্তিক আর্থিক প্রতিষ্ঠান)
এই অংশের জন্য World Bank, IMF, IDA, MIGA, ICSID, BIS, ADB,IDB, AFDB এবং AIIB and NDB Bank নিয়ে ধারনা রাখতে হবে।
# Pattern : 05 (আন্তজার্তিক অর্থনৈতিক ও আঞ্চলিক জোট)
এই অংশের জন্য BRICS, G-7, D-8, APEC, OPEC, G-20, ASEAN, SAARC, BIMSTEC নিয়ে ধারনা রাখতে হবে।
# Pattern :06 (আন্তজার্তিক আদালত, সচিবালয় এবং বর্ষপূর্তি ও জাতিসংঘ বাংলাদেশ)
এই অংশের জন্য :
- আন্তজার্তিক আদালত থেকে প্রতিষ্ঠাকাল, বিচারক সংখ্যা ও মেয়াদ, সদস্য সংখ্যা, সদর দপ্তর পড়তে হবে তাছাড়া সচিবালয় সম্পর্কে হালকা ধারনা রাখতে হবে।
- জাতিসংঘে বাংলাদেশের অর্জনের গুরুত্বপূর্ণ তারিখগুলো নিয়ে ধারনা রাখতে হবে।
- বিভিন্ন সংস্থার সুবর্ণ জয়ন্তী এবং বর্ষপূর্তি নিয়ে ধারনা রাখতে হবে।
** যদিও পড়াশোনার ধরন নিজেদের উপর নির্ভর করে, তবুও যারা যারা এই অধ্যায়টি গোছাতে পারছেন না, তাদের জন্য আমার এই ছোট প্রচেষ্টা হয়তো অনেকের জন্য এই অধ্যায়টি গোছানোর টনিক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। ভয় না পেয়ে নিজের উপর বিশ্বাস রেখে একবার এই অধ্যায়টি গুছিয়ে Pattern Wise পড়ুন ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা সবকিছু সহজ করে দিবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন এই কামনা করি এবং আমার জন্য দোয়া রাখবেন যাতে কিছু সংখ্যক মানুষের আনন্দের কারন হতে পারি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন