Person শব্দের অর্থ পুরুষ।
Definition: Sentence বা বাক্যে যেসব Noun বা Pronoun কে আশ্রয় করে Verb বা ক্রীয়া তার কার্য সম্পাদন করে তাকে Person বলে।
Classification: ইংরেজিতে Person বা পুরুষ ৩ প্রকার। যথা:
1. First Person ( উত্তম পুরুষ )
2. Second Person ( মধ্যম পুরুষ )
3. Third Person ( প্রথম পুরুষ )
First Person (উত্তম পুরুষ) : Sentence বা বাক্যে আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে First Person বলে ।
যেমন : I , We , My , Our , Me , Us ইত্যাদি ।
Second Person (মধ্যম পুরুষ) : Sentence বা বাক্যে তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে Second Person বলে ।
যেমন : You , Your , Yours ইত্যাদি ।
Third Person (নাম পুরুষ) : Sentence বা বাক্যে আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট সবগুলোকে Third Person বলে ।
যেমন : He , She . Karim . Ibrahim , Water Book ইত্যাদি ।
মোটকথা হল : যে কথা বলে সে First Person , যার সাথে বা যাকে সম্বোধন করে কথা বলে তাকে Second Person এবং যার সম্বন্ধে বলে তাকে Third Person বলে । আমি, আমার, আমাকে, আমরা, আমাদের, আমাদেরকে First Person . তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদেরকে. তোমাদের Second Person . এবং অবশিষ্ট সব Third Person .
যেমন : সে, করিম, তাহারা, বই, কলম, টেবিল, চেয়ার ইত্যাদি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন