যখন Noun বা Pronoun এর সাথে অন্য Noun এর সম্পর্ক বোঝায় তখন পূর্ববর্তী Noun বা Pronoun এর Possessive হয়। এই সম্পর্ক হলো “মালিকানার সম্পর্ক”। যেমন:-
We had a party at John's House. এখানে "John" Noun টির সাথে "house" Noun টির সম্পর্ক বোঝাচ্ছে।
His car এখানে "His" Pronoun টির সাথে "car" Noun টির সম্পর্ক বোঝাচ্ছে।
Possessive এর ব্যবহার:
Possessives: Nouns
সাধারণত Singular Noun এর সাথে Apostrophe S যোগ করে possessive Case গঠন করা হয়। Possessive করতে Apostrophe এর পরিবর্তে of ব্যবহার করা যায়। যেমন:
He is Fahim's brother. or , He is brother of Fahim.
My father's name or the name of my father.
The king's arrival or the arrival of the king
Rules:
যদি Plural Noun এর শেষে Plural গঠনকারী S থাকে তবে Possessive গঠন করতে শুধু Apostrophe যোগ করতে হয়।
যেমন:
My sister studies at a girls' college.
This is my parent's house.
Those are ladies' shoes.
কিন্তু অন্য সব এর সাথে ও ব্যবহার করা হয়। যেমন:-
These are men's shoes.
Children's clothes are very expensive.
সাধারণত শব্দের পুনরাবৃত্তি এড়াতে Noun Phrase এর পরিবর্তে Possessive ব্যবহার করা হয়। যেমন:-
Is that John's car?
No, It's Mary's car না লিখে লিখতে পারি No, It's Mary's.
It's my wife's coat না লিখে লিখতে পারি No, It's my wife's.
Possessives: Adjectives
সাধারণত its, your, my, their, our, her, his ইত্যাদি Possessive Adjective. এরা Noun এর পূর্বে বসে Adjective এর কাজ করে।
Uses Of Possessive Adjective:
কোনো কিছু কারো অধীনে আছে এমন বোঝাতে । যেমন:
That's our house.
My car is very old.
আত্মীয় ও বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক বোঝাতে।যেমন:
My mother is a doctor.
How old is your sister?
শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বোঝাতে।যেমন:
She is washing her hair.
I need to clean my teeth.
Uses Of Possessive Pronoun:
সাধারণত Noun Phrase এর পরিবর্তে Possessive pronoun (mine, ours, his, yours, hers, their, its, Ali's) ব্যবহার করা হয়। যেমন:
Is that John's car?
No, it's my car. এটার পরিবর্তে লিখতে পারি No, it's mine.
Her coat is grey, my coat is brown. এটার পরিবর্তে আমরা লিখতে পারি Her coat is grey, mine is brown.
This pen is Ali's এখানে Ali's Noun নয়, এটি possessive pronoun.
আমরা of এর পর Possessive pronoun ব্যবহার করতে পারি। যেমন-
Joya is a friend of mine.
This is John's car.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন