ব্রেকিং নিউজ:

বিসিএস সার্কুলার প্রকাশিত হয়েছে। সংবিধান বিষয়ে প্রস্তুতিকে মজবুত করতে শীঘ্রই কোর্স চালু হতে যাচ্ছে। বিসিএস সার্কুলার প্রকাশিত হয়েছে। সংবিধান বিষয়ে প্রস্তুতিকে মজবুত করতে শীঘ্রই কোর্স চালু হতে যাচ্ছে।

নোটিশ

বিজ্ঞপ্তি

বিষয়ভিত্তিক প্রস্তুতিকে আরো সহজতর করে তুলতে বিসিএস জানালা প্রতিনিয়ত বিভিন্ন কোর্স ডেভোলপ করে যাচ্ছে। আশাকরি আমাদের পরিশ্রম শিক্ষার্থীদের প্...

২৬.২.২২

বাংলা অভিধান

বিখ্যাত পঙক্তি ও বক্তা

 1.‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি’

-মাহবুব উল আলম 2. “বাতাসে লাশের গন্ধ ভাসে” - রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ্ 3.’বামন চিনি পৈতা প্রমাণ বামনী চিনি কিসে রে।’ - লালন 4. সাহিত্য জাতির দর্পন স্বরূপ - প্রমথ চৌধুরী 5. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত - প্রমথ চৌধুরী 6.“মানুষের উপর বিশ্বাস হারানো পাপ’ - রবীন্দ্রনাথ ঠাকুর 7. ‘আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।’ - শামসুর রাহমান 8. ‘ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’ - সুকান্ত ভট্টাচার্য। 9. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’। - ভারতচন্দ্র 10. ‘‘আমি থাকি মহাসুখে অট্টালিকা ‘পরে তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।” -রজনীকান্ত সেন 11.“এতই যদি দ্বিধা তবে জন্মেছিলে কেন?” - নির্মলেন্দু গুণ 12.‘রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা’ -কাজী নজরুলর ইসলাম 13. “প্রণমিয়া পাটনী কহিল জোর হাতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” - ভারতচন্দ্র রায়গুনাকর 14. “আমারে নিবা মাঝি লগে?” - মানিক বন্দ্যোপাধ্যায়, পদ্মা নদীর মাঝি” 15.‘সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে মানুষ করনি।’ - রবীন্দ্রনাথ ঠাকুর 16. ‘বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়’ - রবীন্দ্রনাথ ঠাকুর 17.‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর’ - জীবনানন্দ দাশ 18. ‘‘আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি” - জীবনানন্দ দাশ। 19. ‘‘মহাজ্ঞানী মহাজন,যে পথে ক’রে গমন হয়েছেন প্রাতঃস্মরনীয়।” - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 20. ‘‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে।” - কামিনী রায়। 21. ‘সই, কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া।’ - চন্ডিদাস। 22.‘রূপলাগি অখিঁ ঝুরে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।’ - জ্ঞানদাস। 23. ‘‘কুহেলী ভেদিয়া জড়তা টুটিয়া এসেছে বসন্তরাজ” -সৈয়দ এমদাদ আলী। 24. “মানুষ মরে গেলে পচে যায় ,বেঁচে থাকলে বদলায়…” - মুনির চৌধুরী, রক্তাক্ত প্রান্তর 25. ‘অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়’ -মুকুন্দরাম। 26. সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন/হউক দূর অকল্যাণ সফল অশোভন।’ - শেখ ফজলল করিম। 27. ‘যে জন দিবসে মনের হরষে জালায় মোমের বাতি’ -কৃষ্ণচন্দ্র মজুমদার,

পত্রিকা/সাময়িকী ও সম্পাদক

মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ক গান

বিখ্যাত বাংলা গান

 

বিখ্যাত গান

গানরচনাসুর
ধন ধান্য পুষ্পে ভরাদ্বিজেন্দ্রলাল রায়দ্বিজেন্দ্রলাল রায়
আমার সোনার বাংলা …
বাংলার মাটি বাংলার জল …
ও আমার দেশের মাটি …
আজি বাংলাদেশের হৃদয় হতে …
রবীন্দ্রনাথ ঠাকুররবীন্দ্রনাথ ঠাকুর
দুর্গমগিরি কান্তার মরু …কাজী নজরুল ইসলামকাজী নজরুল ইসলাম
মাগো ভাবনা কেনো …গৌরীপ্রসন্ন মজুমদারহেমন্ত মুখোপাধ্যায়
শুন একটি মুজিবের …গৌরীপ্রসন্ন মজুমদারঅংশুমান রায়
দাম দিয়ে কিনেছি বাংলা …
সোনা সোনা সোনা লোকে বলে …
আবদুল লতিফআবদুল লতিফ
রক্ত দিয়ে নাম লিখেছি …আব্দুল কাশেম সন্দীপসুজেয় শ্যাম
জন্ম আমার ধন্য হলসাধন গুহসাধন গুহ
বিচারপতি তোমার বিচার …সলিল চৌধুরীসলিল চৌধুরী
জয় বাংলা বাংলার জয় …গাজী মাজহারুল আনোয়ারআনোয়ার পারভেজ
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি …আবদুল গাফফার চৌধুরীআলতাফ মাহমুদ
সালাম সালাম হাজার সালাম …মুহম্মদ আবদুল জব্বারফজলে খুদা




বাংলা সাহিত্যের উৎসর্গীকৃত সাহিত্যকর্ম

বাংলা সাহিত্যের বাজেয়াপ্ত সাহিত্যকর্ম

রচনা ও রচনার প্রকৃতির নামরচয়িতাবাজেয়াপ্তকারী
পথের দাবি (উপন্যাস)শরৎচন্দ্র চট্রোপাধ্যায়রাজরোষে বাজেয়াপ্ত
বিষের বাঁশি, ভাঙ্গার গান, প্রলয়শিখা (কাব্যগ্রন্থ)কাজী নজরুল ইসলামব্রিটিশ সরকার
চন্দ্রবিন্দু (সংগীত গ্রন্থ)ব্রিটিশ সরকার
যুগবাণী(প্রবন্ধ গ্রন্থ), বিদ্রোহীর কৈফিয়ত (কবিতা)ব্রিটিশ সরকার (৬ মাস )
আনন্দময়ীর আগমন (কবিতা)ব্রিটিশ সরকার ( ১ বছরের কারাদন্ড )
রাজবন্দীর জবানবন্দী (প্রবন্ধ গ্রন্থ )ব্রিটিশ সরকার কর্তৃক সমালোচিত
অনল প্রবাহ (কাব্য গ্রন্থ )ইসমাইল হোসেন সিরাজীব্রিটিশ সরকার কর্তৃক কারারুদ্ধ হন
লজ্জা, দ্বিখন্ডিত ( উপন্যাস )তসলিমা নাসরিনবাংলাদেশ সরকার
আমার মেয়েবেলা ( প্রবন্ধ )
পাক সার জমিন সাদ বাদ, নারী ( উপন্যাস )হুমাযুন আজাদবাংলাদেশ সরকার

বাংলা সাহিত্যের প্রথম বিষয়াবলি ও প্রকাশনা

প্রখ্যাত কবিদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ

প্রখ্যাত গল্পকারদের প্রথম প্রকাশিত গল্প/ গল্পগ্রন্থ

বিশিষ্ট নাট্যকারদের প্রথম প্রকাশিত নাটক

গানের লেখক, শিল্পী, সুরকার ও গীতিকার

বিশিষ্ট উপন্যাসিকদের প্রথম প্রকাশিত উপন্যাস

বিখ্যাত সাহিত্যিকদের প্রকৃত নাম/ ছদ্মনাম

বিখ্যাত সাহিত্যিকদের উপাধি

সাহিত্যিকদের নামউপাধি
ঈশ্বরচন্দ্র শর্মাবিদ্যাসাগর, বাংলা গদ্যের জনক, বিরাম/যতি চিহ্নের প্রবর্তক
জীবনানন্দ দাশতিমির হননের কবি, নির্জনতার কবি, রুপসী বাংলার কবি, প্রকৃতির কবি,ধূসরের কবি
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়সাহিত্য সম্রাট, বাংলার ওয়াল্টার স্কট, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক
বিহারীলাল চক্রবর্তীবাংলা গীতিকবিতার জনক, ভোরের পাখি (রবীন্দ্রনাথ ঠাকুর উপাধিটি দেন)
মাইকেল মধুসূদন দত্তবাংলা সাহিত্যে আধুনিকতার প্রবর্তক, সনেটের প্রবর্তক, অমিত্রাক্ষরের প্রবর্তক, দত্তকুলোদ্ভব কবি
রবীন্দ্রনাথ ঠাকুরবিশ্ব কবি(ব্রহ্মবান্ধব উপাধ্যায় তাঁকে উপাধিটি দেন), কবিগুরু, বাংলা ছোটগল্পের জনক
সুফিয়া কামালজননী সাহসিকা, বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি
কাজী নজরুল ইসলামবিদ্রোহী কবি, জাতীয় কবি
হেমচন্দ্র বন্দোপাধ্যায়বাংলার মিল্টন (শেষ জীবনে অন্ধ হন)
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেননারী জাগরণের অগ্রদূত
আব্দুল করিমসাহিত্য বিশারদ
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীস্বপ্নাতুর কবি
গোলাম মোস্তফাকাব্য সুধাকর
গোবিন্দচন্দ্র দাসস্বভাব কবি
জসীম উদদীনপল্লীকবি
জাহানারা ইমামশহীদ জননী
মুহম্মদ শহীদুল্লাহভাষাতত্ত্ববিদ
নজিবর রহমানসাহিত্যরত্ন
নূরনেছা খাতুনসাহিত্য স্বরস্বতী
প্যারীচাঁদ মিত্রবাংলা উপন্যাসের প্রতিষ্ঠাতা পুরুষ
প্রমথ চৌধুরীচলিত রীতির প্রবর্তক
সমর সেনআধুনিক যুগের নাগরিক কবি
শামসুর রাহমাননাগরিক কবি
সুধীন্দ্রনাথ দত্তক্লাসিক কবি
ঈশ্বরচন্দ্র গুপ্তযুগ সন্ধিক্ষণের কবি
সুকান্ত ভট্রাচার্যকিশোর কবি
সুভাষ মুখোপাধ্যায়পদাতিক কবি
অনন্ত বড়ুবড়ু চন্ডীদাস
আবদুল কাদিরছান্দসিক কবি
দিলওয়ার গণমানুষের কবি
কেদারনাথ বন্দোপাধ্যায়দাদা মশাই
মধুসূদন মজুমদারদৃষ্টিহীন
বিদ্যাপতিমিথিলার কবি, কবিকন্ঠহার
বিষ্ণু দেমার্কসবাদী কবি
ভারতচন্দ্ররায়গুণাকর, প্রথম নাগরিক কবি
মালাধর বসুগুণরাজ খান
মুকুন্দরাম চক্রবর্তীকবিকঙ্কন
মুকুন্দ দাসচারণকবি
মোজাম্মেল হকশান্তিপুরের কবি
যতীন্দ্রনাথ সেনগুপ্তদু:খবাদের কবি
রামনারায়ণতর্করত্ন
আলাওলমহাকবি
শরৎচন্দ্র চট্রোপাধ্যায়অপরাজেয় কথাশিল্পী
ফররুখ আহমদইসলামী রেনেসাঁর কবি
হাসন রাজামরমি কবি
হাবিবুর রহমানশিশু সাহিত্যিক
সত্যেন্দ্রনাথ দত্তছন্দের জাদুকর
বাহরাম খানদৌলত উজির
অমৃত লাল বসুরসরাজ
আবদুল হককলম সৈনিক
পঞ্চানন কর্মকারমল্লিক
মোহিতলাল মজুমদারসত্যসুন্দর দাস
শহিদুল জহিরডিমান্ডিং লেখক

বিখ্যাত চরিত্র

মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ

রচনার নামরচয়িতার নাম
একাত্তরের দিনগুলি ( স্মৃতিকথা ), বুকের ভেতর আগুনজাহানারা ইমাম
একাত্তরের চিঠি (পত্র সংকলন )প্রথম আলো
একাত্তরের ঢাকা( প্রবন্ধ )সেলিনা হোসেন
একাত্তরের ডায়েরী ( স্মৃতিকথা )সুফিয়া কামাল
একাত্তরের কথামালাবেগম নুরজাহান
একাত্তরের নিশান, মুক্তিযুদ্ধের গল্প (গল্প সংকলন )রাবেয়া খাতুন
একাত্তরের যীশু ( চলচ্চিত্র )নাসির উদ্দিন ইউসুফ
ফেরারী ডায়েরী ( স্মৃতিকথা )আলাউদ্দিন আল আজাদ
ফেরারী সূর্যরাবেয়া খাতুন
জন্ম যদি তব বঙ্গে ( গল্প )শওকত ওসমান
সেপ্টেম্বর অন যশোর রোড ( কবিতা )অ্যালেন গিনসবার্গ ( মার্কিন )
মুক্তিযুদ্ধের ইতিহাস; দলিল পত্র (সম্পাদিত গ্রন্থ )হাসান হাফিজুর রহমান
আমি বীরাঙ্গনা বলছি ( প্রবন্ধ )ড. নীলিমা ইব্রাহীম
আমার কিছু কথাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
আমি বিজয় দেখেছি ( স্মৃতিকথা ) এম আর আখতার মুকুল
আবার তোরা মানুষ হখান আতাউর রহমান
বাংলাদেশ ও বঙ্গবন্ধুমোনায়েম সরকার
ওরা ১১ জন ( চলচ্চিত্র )চাষী নজরুল ইসলাম
আমরা বাংলাদেশী না বাঙ্গালীআবদুল গাফফার চৌধুরী
A Search for Identity ( প্রবন্ধ )মেজর মো. আবদুল জলিল
The Liberation of Bangladesh ( প্রবন্ধ )মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
Stop Genocide( চলচ্চিত্র )জহির রায়হান
আগুনের পরশমনি ( উপন্যাস )হুমায়ুন আহমেদ
জাহান্নাম হইতে বিদায়শওকত ওসমান
জলাঙ্গী ( উপন্যাস )শওকত ওসমান
যাত্রা ( উপন্যাস )শওকত আলী
একটি কালো মেয়ের কথা ( উপন্যাস )তারাশঙ্কর বন্দোপাধ্যায়
হাঙ্গর নদী গ্রেনেড, যুদ্ধ ( উপন্যাস )সেলিনা হোসেন
রাইফেল রুটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস )আনোয়ার পাশা
লক্ষ প্রাণের বিনিময়েরফিকুল ইসলাম বীর উত্তম
একাত্তরের বিজয় গাঁথা মেজর রফিকুল ইসলাম
এ গোল্ডেন এজ ( উপন্যাস )তাহমিমা আনাম
পায়ের আওয়াজ পাওয়া যায় ( নাটক )সৈয়দ শামসুল হক
বিদ্রোহী বাঙ্গালী
দুই সৈনিক ( উপন্যাস )শওকত ওসমান
নেকড়ে অরণ্য ( উপন্যাস )শওকত ওসমান
নরকে লাল গোলাপআলাউদ্দিন আল আজাদ
জীবন আমার বোনমাহমুদুল হক
জোছনা ও জননীর গল্প, শ্যামল ছায়াহুমায়ুন আহমেদ
উপমহাদেশআল মাহমুদ
বাসন ( কাব্য )
বন্দী শিবির থেকে ( কাব্যগ্রন্থ )শামসুর রাহমান
বাংলাদেশ কথা কয়, বাংলাদেশের রক্তের ঋণঅ্যান্থনি মাসকারেনহাস
পূর্ব- পশ্চিম ( উপন্যাস )সুনীল গঙ্গোপাধ্যায়
খাঁচায়রশীদ হায়দার
দুধ ভাতে উৎপাত ( গল্প ), রেইনকোট ( গল্প )আখতারুজ্জামান ইলিয়াস
নিষিদ্ধ লোবান, নীল দংশন ( উপন্যাস )সৈয়দ শামসুল হক
তালাশ ( উপন্যাস )শাহীন আখতার
বিজয় ৭১এম আর আখতার মুকুল
কী চাহ শঙ্খচীল,বর্ণচোর,বকুল পুরের স্বাধীনতা,স্বাধীনতা আমার স্বাধীনতা ( নাটক )মমতাজ উদ্দিন আহমদ
ছাপ্পান্ন হাজার বর্গমাইল ( উপন্যাস )হুমায়ুন আজাদ
তরঙ্গভঙ্গসৈয়দ ওয়ালীওল্লাহ
কালো ঘোড়াইমদাদুল হক মিলন
জীবনঢুলী ( চলচ্চিত্র )তানভীর মোকাম্মেল

ভাষা আন্দোলন ভিত্তিক রচনা

 *** ১৯৪৭-এর ১ সেপ্টেম্বর প্রিন্সিপাল আবুল কাসেমের নেতৃত্বে ‘তমদ্দুন মজলিস’ নামে একটি সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গঠিত হয়। এ সংগঠনের পক্ষ থেকে ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা, না উর্দু’ নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়। এতে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপিত হয়। প্রিন্সিপাল আবুল কাসেমের পরিচালনায় ‘তমদ্দুন মজলিস’ এর মুখপত্র সাপ্তাহিক ‘সৈনিক’ প্রকাশিত হয় ১৪ নভেম্বর ১৯৪৮।

* ভাষা আন্দোলনের মুখপত্র - সাপ্তাহিক ‘সৈনিক’।

*** সম্পাদিত গ্রন্থ : (১) ‘একুশে ফেব্রুয়ারি’ (১৯৫৩)

- সম্পাদক হাসান হাফিজুর রহমান। প্রকাশের তিন সপ্তাহের মধ্যে এটি পাকিস্তান সরকার বাজেয়াপ্ত করে।

* প্রথম শহীদ - রফিক উদ্দিন।

# ভাষা আন্দোলন ভিত্তিক গল্প ও

গল্প লেখক

১. মৌন নয় - শওকত ওসমান

২. একুশের গল্প, সূর্যগ্রহণ, কয়েকটি সংলাপ - জহির রায়হান

৩. দৃষ্টি- আনিসুজ্জামান

৪. পলিমাটি- সিরাজুল ইসলাম

৫. মানুষের মুখ- পারভেজ হোসেন

৬. হাসি - সাইয়িদ আতীকুল্লাহ

৭. আরো একজন, সম্রাট - সৈয়দ শামসুল হক

৮. রুম বদলের ইতিহাস - মিন্নাত আলী

৯. খরস্রোত - সরকার জয়েন উদ্দীন

১০. প্রথম বধ্যভূমি - রাবেয়া খাতুন

১১. দীপান্বিতা - সেলিনা হোসেন

১২. এমনি করেই গড়ে উঠবে- শহীদুল্লাহ কায়সার

১৩. কয়েকটি রজনীগন্ধা - মুর্তজা বশীর

১৪. অবেলার পুনর্বার - শওকত আলী

১৫. শহীদ মিনার - রাজিয়া খান

১৬. বিবরবাসী - নাসরীন জাহান

১৭. অগ্নিবাক - আতোয়ার রহমান

### ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস

উপন্যাস ঔপন্যাসিক

১. আরেক ফাল্গুন (১৯৬৮),- জহির রায়হান ( ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস-‘ আরেক ফাল্গুন’)

২. আর্তনাদ - শওকত ওসমান

৩. নিরন্তর ঘণ্টাধ্বনি - সেলিনা হোসেন

৪. যাপিত জীবন - সেলিনা হোসেন

### ভাষা আন্দোলনভিত্তিক নাটক

নাটক ও নাট্যকার

১. কবর (রচনাকাল ১৯৫৩, প্রকাশ ১৯৬৬) - মুনীর চৌধুরী (ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম নাটক)

২. বিবাহ (১৯৮৮) মমতাজ উদ্দীন আহমদ। চরিত্র - সখিনা

# ### ভাষা আন্দোলন ভিত্তিক গবেষণা গ্রন্থ

গ্রন্থ ও লেখক

১. একুশের দলিল - এম আর আখতার মুকুল

২. ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা - এম আর আখতার মুকুল

৩. ভাষা আন্দোলন - হুমায়ুন আজাদ

৪. শহীদ মিনার - রফিকুল ইসলাম

৫. বাংলা ভাষা আন্দোলন - রফিকুল ইসলাম

# ভাষা আন্দোলনের গান

গান ও লেখক

১. ভুলবা না ভুলবনা একুশে ফেব্রুয়ারি ভুলবনা (প্রথম গান) - ভাষা সৈনিক আ ন ম গাজিউল হক

২. আমার ভাইয়ের রক্তে রাঙানো - আব্দুল গাফফার চৌধুরী , প্রথম সুরকার - আব্দুল লতিফ, বর্তমান সুরকার- আলতাফ মাহমুদ।

৩. সালাম সালাম হাজার সালাম - ফজল এ খোদা, সুরকার ও শিল্পী- আব্দুল জব্বার।

৪. একুশে ফেব্রুয়ারি - কবির সুমন

৫. ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় - আবদুল লতিফ

##### ভাষা আন্দোলন ভিত্তিক

কবিতা ও কবি

১. কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি (১ম )

- মাহবুব উল আলম চৌধুরী।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় লিখিত। ২২ শে ফেব্রুয়ারি ১৯৫২ সালে চট্টগ্রামের লালদিঘী ময়দানে পাঠ করেন হারুনুর রশিদ।

২. স্মৃতিস্তম্ভ - আলাউদ্দিন আল আজাদ (১৯৫২ সালের ২৬ ফেব্রুয়ারি পুলিশের হাতে প্রথম শহীদ মিনার ধ্বংসের প্রতিক্রিয়ায়)

৩. কোন এক মাকে আবু জাফর ওবায়দুল্লাহ

৪. বর্ণমালা, আমার দুখিনী বর্ণমালা - শামসুর রাহমান

৫. আমাকে কি মাল্য দেবে দাও - নির্মলেন্দু গুণ

৬. অমর একুশে মিছিলের একমুখ, ফেব্রুয়ারির ঢাকা আমার, অমর একুশে - হাসান হাফিজুর রহমান

৭. সভ্যতার মনিবন্ধে - সৈয়দ শামসুল হক

৮. শহীদ মিনারে কবিতা পাঠ - শামসুর রাহমান

৯. একুশের গান - মহাদেব সাহা

১০. একুশের কবিতা - ফজলে লোহানী

১১. শহীদ স্মরণে - মোহাম্মদ মনিরুজ্জামান

### ভাষা আন্দোলন ভিত্তিক

চলচ্চিত্রও চলচ্চিত্রকার

১. জীবন থেকে নেয়া (প্রথম) - জহির রায়হান। - এতে প্রথম ‘আমার সোনার বাংলা’ গানটি প্রথম ব্যবহৃত হয়।

*** দেশের বাহিরে প্রথম শহীদ মিনার - লন্ডনে নির্মিত হয়।

*** স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে শহীদ মিনারের ছবি ছিল।

জীবনচরিত: মুহম্মদ (সা.)

ছোটগল্প

 

ছোটগল্প

ছোটগল্প আধুনিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল। এতে স্বল্প ভাষায় ও স্বল্প পরিসরে জীবনের ক্ষণ্ডাংশের বর্ণনা থাকে। আকারে ছোট হলেই তাকে ছোটগল্প বলা হয় না; কারণ ছোটগল্পের প্রধান বৈশিষ্ট্য হলো “অল্প কথায় অধিক ভাব ব্যক্ত করতে হবে”। ছোটগল্পে উপন্যাসের বিস্তার থাকে না, কিন্তু ভাবের ব্যাপকতা থাকে। উপন্যাস পড়ে পাঠক পরিতৃপ্তি লাভ করে, কিন্তু ছোটগল্প থেকে শুধুমাত্র ভাবের ইঙ্গিত পাওয়া যায়। বাংলা ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। ছোটগল্প সম্পর্কে রবীন্দ্রনাথ তার ‘বর্ষাযাপন’ কবিতায় বলেছেন –

অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে
শেষ হয়েও হইল না শেষ।

রবীন্দ্রনাথ ঠাকুর (বর্ষাযাপন)

ছোটগল্পের কয়েকটি প্রধান বৈশিষ্ট্য হলো:

  • ক্ষুদ্রায়তনের মধ্যে বৃহতের ইঙ্গিত থাকবে।
  • শুরু ও উপসংহার হবে নাটকীয়।
  • বিষয়বস্ত্ত সাধারণত স্থান, কাল ও ঘটনার ঐক্য মেনে চলবে।
  • মানবজীবনের কোনো একটি বিশেষ মুহূর্ত, ভাব বা চরিত্রের একটি বিশেষ দিক উজ্জ্বল হয়ে উঠবে।
  • বাহুল্য বর্জনের মাধ্যমে গল্পটি হয়ে উঠবে রসঘন।
  • রূপক বা প্রতীকের মাধ্যমে অব্যক্ত কোনো বিষয়ের ইঙ্গিত।
  • সর্বোপরি গল্পসমাপ্তির পরেও পাঠকের মনের মধ্যে এর গুঞ্জরণ চলতে থাকবে।
লেখকছোটগল্প
রবীন্দ্রনাথ ঠাকুরপ্রেম সম্পর্কিত: শেষ কথা, সমাপ্তি, নষ্টনীড়, মধ্যবর্তিনী, একরাত্রি
সমাজ সম্পর্কিত: ছুটি, হৈমন্তী, পোস্ট-মাস্টার, দেনাপাওনা, খোকাবাবুর প্রত্যাবর্তন, কাবুলিওয়ালা
অতিপ্রাকৃত: ক্ষুধিত পাষাণ, জীবিত ও মৃত, কঙ্কাল, নিশীথে
শরৎচন্দ্র চট্টপাধ্যায়মন্দির, মহেশ, মেজদিদি, মামলার ফল, বিলাসী
কাজী নজরুল ইসলামবাউণ্ডেলের আত্মকাহিনী, রিক্তের বেদন, শিউলিমালা, পদ্মগোখরা
মানিক বন্দ্যোপাধ্যায়অতসী মামী, প্রাগৈতিহাসিক, সরীসৃপ, ফেরিওয়ালা, সমুদ্রের স্বাদ, বৌ, আজকাল পরশুর গল্প, ছোট বকুলপুরের যাত্রী
দক্ষিণারঞ্জণ মিত্রঠাকুমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, ঠানদিদির থলে, দাদা মহাশয়ের থলে
শওকত ওসমানজন্ম যদি তব বঙ্গে, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, পিজরাপোল, প্রস্তর ফলক
হাসান আজিজুল হকআমরা অপেক্ষা করছি, নামহীন গোত্রহীন, আত্মজা ও একটি করবী গাছ, শীতের অরণ্য, জীবন ঘষে আগুন
প্রভাতকুমার মুখোপাধ্যায়দেশী ও বিলাতী, গল্পাঞ্জলি, ষোড়শী, গল্পবীথি
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়রসকলি, ডাকহরকরা
শাহেদ আলীজিবরাইলের ডানা, একই সমতলে
রাজশেখর বসুগড্ডলিকা
সুবোধ ঘোষফসিল
সরদার জয়েনউদ্দিনবেলা ব্যানার্জির প্রেম
আবুল খায়ের মুসলেহউদ্দিননিষিদ্ধ শহর,
সোমেন চন্দইঁদুর
প্রেমেন্দ্র মিত্রমহানগর
শাহরিয়ার কবিরএকাত্তরের যিশু



মহাকাব্য

 

মহাকাব্য

দীর্ঘ ও বিস্তৃত কবিতা বিশেষ। সাধারণত বীর রসাত্মক আখ্যানকাব্যকে মহাকাব্য বলে। বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য হল মাইকেল মধুসুদন দত্ত রচিত মেঘনাথবধ কাব্য

মহাকাব্যরচয়িতা/অনুবাদক
রামায়ণবাল্মীকি
মহাভারতবেদব্যাস
শাহনামামোজাম্মেল হক
মেঘনাথবধমাইকেল মধুসুদন দত্ত
রৈবতক
কুরুক্ষেত্র
প্রভাস
নবীনচন্দ্র সেন
স্পেন বিজয় কাব্যসৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
বৃত্রসংহারহেমচন্দ্রবন্ধ্যোপাধ্যায়
পৃথ্বীরাজ
শিবাজী
যোগীন্দ্রনাথ বসু
কাশেমবধ কাব্যহামিদ আলী
মহাশ্মশানকায়কোবাদ



বাংলা কাব্য ও কবিতা

 

কাব্য ও কবিতা

কবিকাব্য
রবীন্দ্রনাথ ঠাকুরকবি-কাহিনী, বনফুল, সোনার তরী, কড়ি ও কোমল, চিত্রা, ক্ষণিকা, নৈবেদ্য, খেয়া, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, শেষ লেখা, মানসী, চৈতালী, কল্পনা, সেঁজুতি, ভানুসিংহ ঠাকুরের পদাবলি, পুনশ্চ
কাজী নজরুল ইসলামঅগ্নিবীণা, বিষের বাশি, সন্ধ্যা, প্রলয়শিখা, দোলনচাঁপা, সঞ্চিতা, মরুভাস্কর, চিত্তনামা, সিন্ধু হিন্দোল, চন্দ্রবিন্দু, ঝিঙেফুল, সাতভাই চম্পা, সর্বহারা, সাম্যবাদী, ভাঙার গান, ঝড়, ফণিমনসা, জিঞ্জির, ছায়ানট, পূবের হাওয়া, চক্রবাক
সুকুমার রায়আবোল-তাবোল, হ-য-ব-র-ল, খাই খাই
শহীদ কাদরীউত্তরাধিকার, তোমাকে অভিবাদন প্রিয়তমা
বিষ্ণু দেউর্বশী ও আর্টেমিস, চোরাবালি, সাত ভাই চম্পা
দাউদ হায়দারজন্মই আমার আজন্ম পাপ
নবীনচন্দ্র সেনপলাশীর যুদ্ধ
প্রেমেন্দ্র মিত্রপ্রথমা
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়চিন্তাতরঙ্গিনী
সুরেন্দ্রনাথ মজুমদারমহিলা
সত্যেন্দ্রনাথ দত্তবেণু ও বীণা, কুহু ও কেকা
কামিনী রায়আলো ও ছায়া, দীপ ও ধূপ
যতীন্দ্রমোহন বাগচীঅপরাজিতা, নীহারিকা
বন্দে আলী মিয়াময়নামতির চর
যতীন্দ্রনাথ সেনগুপ্তমরীচিকা, মরুশিখা, মরুমায়া

গুরুত্বপূর্ণ কবিতা ও কবি –

কবিকবিতা
মোহিতলাল মজুমদারবেদুঈন
যতীন্দ্রমোহন বাগচীকাজলা দিদি
যতীন্দ্রনাথ সেনগুপ্তডাক হরকরা
সত্যেন্দ্রনাথ দত্তউত্তম ও অধম



ভ্রমণকাহিনি

বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ

 ## বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ ——- বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব (১৮৭৩- রামগতি ন্যায়রত্ন)

# # বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ —– বঙ্গভাষা ও সাহিত্য (১৮৯৬- ড. দীনেশচন্দ্র সেন)
## বাংলা সাহিত্যের ইতিহাস (১৯৪০)—–ড. সুকুমার সেন
## বাংলা সাহিত্যের কথা(১৯৫০)—— ড. মুহম্মদ শহীদুল্লাহ
## বাংলা সাহিত্যের রুপকথা—– গোপাল হালদার
### বাংলা সাহিত্যের পুরাবৃত্ত —– ড. ওয়াকিল আহমেদ
### বাঙ্গালী ও বাঙ্গলা সাহিত্য ড. আহমদ শরীফ
### বাংলা সাহিত্যের ইতিকথা — ভূদেব চৌধুরী
### বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ—-ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
### বাংলা সাহিত্যের ইতিবৃত্ত —- আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
### বাংলা ভাষার ইতিবৃত্ত – ড. মুহম্মদ শহীদুল্লাহ

প্রবন্ধ

 

প্রবন্ধ

বাংলা প্রবন্ধ ধারার প্রবর্তক রাজা রামমোহন রায়। বাংলা প্রবন্ধসাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ ওতপ্রোতভাবে জড়িত। প্রবন্ধসাহিত্যে প্রথম জীবনচরিত ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’, রচনা করেন রামরাম বসু।

প্রাবন্ধিকপ্রবন্ধ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কমলাকান্তের দপ্তর, সাম্য, লোকরহস্য, বিজ্ঞানরহস্য, কৃষ্ণচরিত, মুচিরাম গুড়ের জীবনচরিত
রবীন্দ্রনাথ ঠাকুরবিবিধপ্রসঙ্গ, কালান্তর, পঞ্চভূত, বিচিত্রপ্রবন্ধ, মানুষের ধর্ম, সভ্যতার সংকট
কাজী নজরুল ইসলামতুর্কি মহিলার ঘোমটা খোলা, রাজবন্দীর জবানবন্দিযুগবাণী, রুদ্রমঙ্গল, দুর্দিনের যাত্রী
শরৎচন্দ্র চট্টপাধ্যায়নারীর মূল্য, তরুণের বিদ্রোহ
আব্দুল করিম সাহিত্যবিশারদপদ্মাবতী, সত্যনারায়ণের পুঁথি, গোরক্ষ বিজয়
আব্দুল্লাহ আল মুতীসাগরের রহস্যপুরী, এসো বিজ্ঞানের রাজ্যে, রহস্যের শেষ নেই, আবিষ্কারের নেশায়
বদরুদ্দীন ওমরসংস্কৃতির সংকট, সাম্প্রদায়িকতা, সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা
মুহম্মদ আবদুল হাইধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, সাহিত্য ও সংস্কৃতি, ভাষা ও সাহিত্য 
ড. মুহাম্মদ এনামুল হকআরকান রাজসভায় বাংলা সাহিত্য, মনীষা মঞ্জুষা
ড. আহমদ শরীফবিচিত্র চিন্তা, স্বদেশ অন্বেষা, যুগ যন্ত্রণা, স্বদেশ চিন্তা, বিশ শতকের বাঙালি
গোপাল হালদারসংস্কৃতির রূপান্তর, বাঙালির সংস্কৃতির রূপ
আবদুস সাত্তারঅরণ্য জনপদে, অরণ্য সংস্কৃতি
মোতাহার হোসের চৌধুরিসংস্কৃতির কথা, সভ্যতা
আখতারুজ্জামান ইলিয়াসসংস্কৃতির ভাঙা সেতু
গুলবদন বেগমহুমায়ুন নামা
জগদীশচন্দ্র বসুঅব্যক্ত
ড. আনিসুজ্জামানস্বরূপের সন্ধানে
যতীন সরকারসাহিত্যের কাছে প্রত্যাশা
নীহারঞ্জন রায়বাঙ্গালীর ইতিহাস
নীরদচন্দ্র চৌধুরীআত্মঘাতী বাঙালী


নাটক

 

নাটক

নাটক হল দৃশ্যকাব্য। নট ধাতু থেকে ‘নাটক’ শব্দটি এসেছে; নট অর্থ নৃত্য। কাহিনী, চরিত্র, ঘটনা সমাবেশ ও সংলাপ নাটকের চারটি মূল অঙ্গ। বাংলা নাটককে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা:

  • রসপ্রধান: ট্রাজেডি, মেলোড্রামা, কমেডি, ফার্স/প্রহসন
  • রূপপ্রধান: গীতিনাট্য, নৃত্যনাট্য

১৭৫৩ সালে কলকাতার লালবাজারে প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয়। ১৭৯৫ সালে হেরাসিম লেবেডেফ প্রথম The Disguise ও Love is the best Doctor নামে দুটি নাটক বাংলায় অনুবাদ করে অভিনয় করান। ১৮৩১ সালে প্রথম বাংলা নাটক মঞ্চে অভিনীত হয়। উল্লেখযোগ্য নাটকগুলো নিম্নরূপ-

নাট্যকারনাটক
তারাচরণ শিকদারভদ্রার্জুন (১৮৫২)
যোগেন্দ্রচন্দ্র গুপ্তকীর্তিবিলাস
রামনারায়ণ তর্করত্নকুলীনকুল সর্বস্ব, বেণী সংহার, যেমন কর্ম তেমন ফল (প্রহসন), উভয়সঙ্কট (প্রহসন)
মাইকেল মধুসুদন দত্তশর্মিষ্ঠাপদ্মাবতীকৃষ্ণকুমারীমায়াকানন
গিরিশচন্দ্র ঘোষপ্রফুল্লজনা, সীতার বনবাস, সীতাহরণ, তপোবন, সিরাজউদ্দৌলা
দীনবন্ধু মিত্রনীলদর্পণসধবার একাদশীকমলে কামিনীজামাই বারিক, নবীন তপস্বিনী, বিয়ে পাগলা বুড়ো, লীলাবতী
দ্বিজেন্দ্রলাল রায়ঐতিহাসিক নাটক: সাজাহাননুরজাহান, প্রতাপসিংহ, দুর্গাদাস, তারাবাঈ, তাপসী, সিংহলবিজয়, মেবার পতন।
সামাজিক নাটক: পরপারে, বঙ্গনারী
নকশা ও প্রহসন: কল্কি অবতার, একঘরে, আনন্দ বিদায়
অন্যান্য: সীতা, চন্দ্রগুপ্ত, পাষাণী
রবীন্দ্রনাথ ঠাকুরবাল্মীকি প্রতিভা, রূদ্রচণ্ড, ডাকঘর, কালের যাত্রা, তাসের দেশ, প্রকৃতির প্রতিশোধ, রক্তকবরী, বিদায় অভিশাপ, বিসর্জন, চিরকুমার সভা, বৈকুণ্ঠের খাতা, বসন্ত
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ষোড়শী, বিজয়া, বিরাজ বউ
কাজী নজরুল ইসলামঝিলিমিলি, আলেয়া, মধুমালা, পুতুলের বিয়ে
সৈয়দ ওয়ালউল্লাহউজানে মৃত্যু, বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ
মুনীর চৌধুরীরক্তাক্ত প্রান্তরকবর, মানুষ, দণ্ডকারণ্য, নষ্ট ছেলে, চিঠি, পলাশী ব্যারাক ও অন্যান্য
অমৃতলাল বসুবিবাহ বিভ্রাট, চোরের উপর বাটপারি, কৃপণের ধন (সবগুলো প্রহসন)
সিকান্দার আবু জাফরসিরাজ উদ্ দৌলা, মহাকবি আলাওল
মমতাজ উদ্দিন আহমেদস্বাধীনতা আমার স্বাধীনতা
মামুনুর রশীদগিনিপিগ, ওরা কদম আলী, ইবলিশ
আব্দুল্লাহ আল মামুনসুবচন নির্বাসনে, কোকিলারা
ক্ষীরোদপ্রসাদআলিবাবা
সাঈদ আহমেদকালবেলা
জিয়া হায়দারএলেবেলে
ইব্রাহিম খলিলস্পেনবিজয়ী মুসা


উপন্যাস

 

উপন্যাস

উপন্যাস হলো গদ্যে লেখা দীর্ঘাবয়ব বর্ণনাত্মক কথাসাহিত্য। কথাসাহিত্য বলতে উপন্যাস ও ছোটগল্পকে বোঝায়। ছোটগল্পে কোনো চরিত্রের একটিমাত্র দিকের প্রতিফলন ঘটে আর উপন্যাসে ব্যক্তি জীবনের বৃহত্তম পরিসরের পরিচয় রূপ লাভ করে। বাংলা উপন্যাস রচনার সূচনা হয় উনিশ শতকের প্রথমার্ধে।

বাংলা উপন্যাস লেখার প্রথম প্রচেষ্টা চালান ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তার রচিত উপন্যাস – ‘কলিকাতা কমলালয় (১৮২৩)’, ‘নববাবু বিলাস’, ‘নববিবি বিলাস’। হ্যানা ক্যাথরিন ম্যালন্স রচিত ‘ফুলমণি ও করুণার বিবরণ (১৮৫২)’ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। বাঙালি রচিত প্রথম উপন্যাস হল ‘আলালের ঘরের দুলাল (১৮৫৭)’। এটি রচনা করেন প্যারীচাঁদ ঠাকুর। বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় রচিত ‘দুর্গেশনন্দিনী (১৮৬৫)’ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস।

বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য উপন্যাস-

লেখকউপন্যাস
প্যারীচাঁদ মিত্রআলালের ঘরের দুলাল: বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস
বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়দুর্গেশনন্দিনী: বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস
কপালকুণ্ডলা, মৃণালিনী, কৃষ্ণকান্তের উইল, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, দেবীচৌধুরাণী, রাধারানী, সীতারাম, রজনী, চন্দ্রশেখর, আনন্দমঠ, রাজসিংহ, বিষবৃক্ষ।
রবীন্দ্রনাথ ঠাকুরবৌঠাকুরানীর হাট: প্রথম প্রকাশিত উপন্যাস, চোখের বালি, গোরা, ঘরে-বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, দুইবোন, চার অধ্যায়, মালঞ্চ, চতুরঙ্গ, রাজর্ষি, নৌকাডুবি।
শরৎচন্দ্র চট্টপাধ্যায়বড়দিদি: প্রথম প্রকাশিত উপন্যাস, শ্রীকান্তআত্নজীবনীমূলক উপন্যাস, গৃহদাহ, পথের দাবী, পল্লীসমাজ, দেবদাস, চরিত্রহীন, নববিধান, দত্তা, দেনা পাওনা, পরিণীতা, বিরাজ বৌ, পন্ডিত মশাই, শেষ প্রশ্ন, শেষের পরিচয়।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, অনুবর্তন, ইছামতি, অশনি সংকেত, দেবযান, চাঁদের পাহাড় ইত্যাদি।
কালীপ্রসাদ সিংহহুতোম প্যঁচার নকশা
ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কল্পতরু
রমেশচন্দ্র দত্তবঙ্গবিজেতা, মধবীকঙ্কন, জীবনপ্রভাত, জীবনসন্ধ্যা
নোট
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরীরূপজালাল
নজিবর রহমান সাহিত্যরত্নআনোয়ারা
মোহাম্মদ মোজাম্মল হকজোহরা
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম, একটি কালো মেয়ের কাহিনী, হাঁসুলী বাঁকের উপকথা, ছবি, অরণ্যবহ্নি, চৈতালী ঘূর্ণি, জলসাঘর
কাজী নজরুল ইসলামবাঁধনহারাকুহেলিকামৃত্যুক্ষুধা
মানিক বন্দোপাধ্যায়জননী, পদ্মা নদীর মাঝি, শহরতলী, পুতুলনাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, অমৃত্যস্য পুত্রা, সোনার চেয়ে দামি, স্বাধীনতার স্বাদ
আনোয়ার পাশারাইফেল রোটি আওরাত
সেলিনা হোসেনহাঙর নদী গ্রেনেড, পোকামাকড়ের ঘরবসতি, নিরন্তর ঘণ্টাধ্বনি
দিলারা হোসেনঘর মন ও জানালা
শওকত ওসমানজননী, জাহান্নাম হতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, জলাঙ্গী, বনি আদম, ক্রীতদাসের হাসি ইত্যাদি
শওকত আলীপ্রদোষে প্রাকৃতজন, ওয়ারিশ
অন্নদাশঙ্কর রায়সত্যাসত্য
আবু জাফর শাসুদ্দীনপদ্মা মেঘনা যমুনা, দেয়াল
স্বর্ণকুমারী দেবীদীপনির্বাণ, মেবার রাজ
রাজিয়া খানবটতলার উপন্যাস
সুনীল গঙ্গোপাধ্যায়আত্মপ্রকাশ, পূর্ব-পশ্চিম, সেই সময়
সত্যেন সেনঅভিশপ্ত নগরীপাপের সন্তান
নারায়ণ গঙ্গোপাধ্যায়বৈতালিক, টেনিদা সমগ্র
শীর্ষেন্দু মুখোপাধ্যায়েঘুণপোকা
হরপ্রসাদ শাস্ত্রীবেণের মেয়ে
হাসন রাজালোকে সিন্ধু
হুমায়ুন কবিরনদী ও নারী
অদ্বৈত মল্লবর্মণতিতাস একটি নদীর নাম (মুক্তিযুদ্ধ বিষয়ক)
রশীদ করিমউত্তম পুরষ, প্রসন্ন পাষাণ
ইমদাদুল হক মিলনসারাবেলা, নদী উপাখ্যান
মাহমুদুল হককালো বরফ (৪৬ এর দাঙ্গা ও ‘৪৭ এর দেশভাগের উপর লেখা)


আমাদের কোর্সসমূহ:

যে কোর্সটি কিনতে চান তা সম্পর্কে জানতে কোর্সটিকে ক্লিক করুন:


Constitution

সংবিধান

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Geometry

জ্যামিতি

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Liberation war

মুক্তিযুদ্ধ

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Jane

ইংরেজি ব্যাকরণ

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Mike

ভুগোল

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

John

ইতিহাস

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Jane

পৌরনীতি ও সুশাসন

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Mike

জ্যামিতি

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

John

মুক্তিযুদ্ধ

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Jane

ইংরেজি ব্যাকরণ

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Mike

ভুগোল

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

John

ইতিহাস

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

page visited: web counter