ব্রেকিং নিউজ:

বিসিএস সার্কুলার প্রকাশিত হয়েছে। সংবিধান বিষয়ে প্রস্তুতিকে মজবুত করতে শীঘ্রই কোর্স চালু হতে যাচ্ছে। বিসিএস সার্কুলার প্রকাশিত হয়েছে। সংবিধান বিষয়ে প্রস্তুতিকে মজবুত করতে শীঘ্রই কোর্স চালু হতে যাচ্ছে।

নোটিশ

বিজ্ঞপ্তি

বিষয়ভিত্তিক প্রস্তুতিকে আরো সহজতর করে তুলতে বিসিএস জানালা প্রতিনিয়ত বিভিন্ন কোর্স ডেভোলপ করে যাচ্ছে। আশাকরি আমাদের পরিশ্রম শিক্ষার্থীদের প্...

২৬.২.২২

মঙ্গলকাব্য

 মঙ্গলকাব্য হল বিশেষ ধরনের ধর্মবিষয়ক আখ্যান কাব্য। একাব্য রচনার মূল কারণ স্বপ্নে দেব/দেবী কর্তৃক আদেশ লাভ। মঙ্গলকাব্যধারার মূল উপজীব্য দেব-দেবীর গুণগান। এ কাব্যধারার কয়েকজন বিখ্যাত কবি- কানাহরি দত্ত, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই, মাধব আচার্য, মুকুন্দরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, শ্রীশ্যাম পণ্ডিত, ভরতচন্দ্র রায়গুনাকর, ক্ষেমানন্দ, দ্বিজ মাধব, ময়ূর ভট্ট, খেলারাম, সীতারাম দাস, দ্বিজ বংশী দাস প্রমূখ।

বিভিন্ন দেবদেবীর গুণগান মঙ্গলকাব্যর মূল বিষয়; তন্মধ্যে স্ত্রী দেবীদের প্রধান্যই বেশী এবং মনসা ও চণ্ডীই এদের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। মঙ্গলকাব্য প্রধানত দুই প্রকার। যথা-

  • পৌরাণিক মঙ্গল কাব্য – অন্নদামঙ্গল, কমলামঙ্গল, দূর্গামঙ্গল প্রভৃতি
  • লৌকিক মঙ্গল কাব্য – মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, কালিমঙ্গল, গৌরীমঙ্গল (বিদ্যাসুন্দরী), সারদামঙ্গল প্রভৃতি

উল্লেখ্য মঙ্গল শব্দটি থাকলেও ‘চৈতন্যমঙ্গল’, ‘গোবিন্দমঙ্গল’ প্রভৃতি বৈষ্ণব সাহিত্যের অংশ, মঙ্গলকাব্য নয়।

মনসামঙ্গল:

মঙ্গলকাব্য ধারার সর্বাপেক্ষা প্রাচীনতম ধারা মনসামঙ্গল। এর অপর নাম পদ্মপুরাণ। এটি মূলত একটি আখ্যানকাব্য। সর্বাপেক্ষা জনপ্রিয় মনসামঙ্গল কাহিনী হল চাঁদ সাওদাগরের বিদ্রোহ ও বেহুলার সতীত্ব কাহিনী। কাব্যের প্রধান আখ্যানটি আবর্তিত হয়েছে ইহলোকে দেবী মনসার নিজ পূজা প্রচারের প্রয়াসকে কেন্দ্র করে। মনসামঙ্গলের উল্লেখযোগ্য চরিত্র- মনসাদেবীচাঁদ সওদাগরবেহুলালক্ষ্মীন্দর

  • মনসামঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত এবং সর্বশ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত
  • মনসামঙ্গল কাব্য রচিত হয় সুলতান হুসেন শাহের শাসনামলে।
  • মনসামঙ্গলের অন্যতম কবি নারায়ন দেবের জন্মস্থান বর্তমান কিশোরগঞ্জ; তাঁর কাব্যের নাম ‘পদ্মাপুরাণ’, ‘সুকন্নানি‘।
  • মনসামঙ্গলের কবি বিজয়গুপ্তের জন্ম স্থান বরিশাল জেলার বর্তমান গৈলা গ্রামে (প্রাচীন নাম ফুলশ্রী)। বিজয়গুপ্ত ‘পদ্মাপুরাণ’ নামক মনসামঙ্গল কাব্য রচনা করেন।
  • ‘মনসা বিজয়’ কাব্যগ্রন্থের রচিয়তা বিপ্রদাস পিপলাই। এটি ১৪৯৫ সালে প্রকাশিত হয়।
  • মনসামঙ্গলের অন্যতম শ্রেষ্ঠ কবি ক্ষেমানন্দের উপাধি ছিল কেতকা দাস। 
  • দ্বিজ বংশীদাস: মনসামঙ্গলের সুকণ্ঠ গায়ক হিসেবে বিশেষ খ্যাতি ছিল। দ্বিজ বংশীদাস জন্মগ্রহণ করেন কিশোরগঞ্জ জেলার পাতুয়ারী গ্রামে।

চণ্ডীমঙ্গল

মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কাব্য চণ্ডীমঙ্গল। এ ধারার আদিকবি মানিক দত্ত। ষোড়শ শতকে এ কাব্য ধারার সর্বাধিক প্রসার ঘটে। কাব্যটির রচনাকাল ষোড়শ থেকে আঠার শতক পর্যন্ত বিস্তৃত। চণ্ডীমঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ কবি “কবিকঙ্কন” মুকুন্দরাম চক্রবর্তী। কবি মুকুন্দরাম জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার দামুন্যা গ্রামে। তিনি মেদিনীপুর জেলার অড়বা গ্রামের জমিদার রঘুনাথের সভাসদ ছিলেন। জমিদার রঘুনাথ মুকুন্দরামকে ‘শ্রী শ্রী চণ্ডীমঙ্গল’ কাব্য রচনার জন্য ‘কবিকঙ্কন’ উপাধি প্রদান করেন। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যের অন্যান্য নাম অভয়ামঙ্গলঅধিকামঙ্গলগৌরিমঙ্গলচণ্ডীমঙ্গল প্রভৃতি।

এ কাব্যধারার উল্লেখ্যযোগ্য কবি- দ্বিজমাধব (স্বভাব কবি), দ্বিজ রামদেবমুক্তারাম সেনহরিরামভবানীশঙ্কর দাসঅকিঞ্চন চক্রবর্তী প্রমুখ।

ধর্মমঙ্গল

ধর্মমঙ্গলের উপাস্য দেবতা ধর্ম ঠাকুর বা ধর্ম দেবতা। কাব্যের প্রধান কাহিনী দুটি। যথা: (ক) রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এবং (খ) লাউসেনের কাহিনী। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূর ভট্ট। তার কাব্যগ্রন্থের নাম ‘হাকন্দপুরান’ (বা ‘শ্রীধর্মপুরাণ’)। ধর্মমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী এবং তার গ্রন্থের নাম ‘অনাদিমঙ্গল’। এছাড়া শ্যাম পণ্ডিত ধর্মমঙ্গলের অন্যতম কবি ছিলেন। তার কাব্যগ্রন্থ ‘নিরঞ্জন মঙ্গল‘।

সংক্ষিপ্ত কাহিনী: ধর্মমঙ্গল

কালিকামঙ্গল

এর মূল উপজীব্য দেবী কালির গুণ বর্ণনা। এ ধারার উল্লেখযোগ্য কবি সবিরিদ খান ও রামপ্রসাদ সেন। ‘কবিরঞ্জন’ রামপ্রসাদ সেনের উপাধি। নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র তাকে এ উপাধি প্রদান করেন।

শিবমঙ্গল

দেবতা শিবের গুণ বর্ণনা এ কাব্যের উপজীব্য। এ ধারার প্রথম কবি রামকৃষ্ণ রায়। দ্বিজ রতিদেবের ‘মৃগলুব্ধ’, রামেশ্বর ভট্টাচার্যের ‘শিবকীর্তন’ এ ধারার উল্লেখযোগ্য কাব্য।

অন্নদামঙ্গল

এ ধারার প্রধান কবি ভারতচন্দ্র রায়। তিনি মঙ্গলযুগের সর্বশেষ কবি। তাকে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি বলা হয়। ভারতচন্দ্রের উপাধি ছিল রায়গুণাকর। নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র তাকে এ উপাধি দেন। অন্নদামঙ্গল কাব্য ৩ খণ্ডে বিভক্ত। এ কাব্যের প্রধান চরিত্র – বিদ্যাসুন্দরহীরামালিনীঈশ্বরী পটানী

বিখ্যাত উক্তি-

  • আমার সন্তান যেন থাকে দুধে ভাতে
  • নগর পুড়িলে দেবালয় কি এড়ায়
  • মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন
  • বড়র পিরীতি বালির বাধ! ক্ষণে হাতে দড়ি , ক্ষণেক চাঁদ

এক নজরে-

ধারাআদিকবিসর্বশ্রেষ্ঠ কবি
মনসামঙ্গল কানাহারি দত্তবিজয়গুপ্ত
চণ্ডীমঙ্গলমানিক দত্তমুকুন্দরাম চক্রবর্তী
ধর্মমঙ্গলময়ূর ভট্টঘনরাম চক্রবর্তী


১)চণ্ডী মঙ্গলের কয়টি ভাগ?কিকি?
উত্তর#দুইটি-আখেটিক খণ্ড।বনিক খণ্ড।
২)ভাড়ুদত্ত কে ছিলেন?
উত্তর#চণ্ডীমঙ্গলের একজন খল চরিত্র।
৩)চণ্ডী মঙ্গলের আদি কবি কে??
উত্তর#মানিকদত্ত ।
৪)কোন যুদ্ধে কালকেতু বন্দী হয়ে ছিলেন?
উত্তর#কলিঙ্গরাজেরযুদ্ধে।
৫)ধনপতি কে ছিলেন?
উত্তর#উজানীনগরের বিখ্যাত বনিক।
৬)চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে ?
উত্তর#মুকুন্দরামচক্রবর্তী ।
৭)দুজন অষ্টাদশ শতাব্দীর চণ্ডীমঙ্গলকবির নাম কী?
উত্তর#মুক্তারামসেন,ভবানীশঙ্কর দাস।
৮)ধনপতির দুই স্ত্রীর নাম কি কি?
উত্তর#লহনাও খুল্লরা।
৯)কমলেকামিনী দৃশ্য কোন খণ্ডে আছে?
উত্তর#বণিকখণ্ডে।
১০)কমলেকামিনী দৃশ্য কতবার আছে?
উত্তর#তিনবার।
১১)খুল্লরার গর্ভ জাত সন্তানের নাম কি?
উত্তর#শ্রীমন্ত।
১২)ইশা খাঁ কে ছিলেন
?উত্তর#প্রসিদ্ধআফগান ভুঁইয়া।
১৩)মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম কী ?
উত্তর#অভয়ামঙ্গল।
১৪)শ্রীমন্তের বিয়ে কার সাথে হয়েছিল?
উত্তর#সুশীলা।
১৫)দ্বিজ মাধব কোন মঙ্গলকাব্য ধারার কবি ?
উত্তর#চণ্ডীমঙ্গল।
১৬)ষোড়শ শতাব্দীর চণ্ডীমঙ্গল কবির নাম কী?
উত্তর #মানিক দত্ত,দ্বিজমাধব,মুকুন্দরাম চক্রবর্তী ।
১৭)মানিক দত্তের কাব্য কোথা থেকে প্রকাশিত হয়?
উত্তর#বঙ্গীয়সাহিত্য পরিষদ ।
১৮)মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম কি?
উত্তর#হৃদয়মিশ্র।
১৯)ভাড়ুঁ দত্তের ছোটো ভাইয়ের নাম কি?
উত্তর#শিবদত্ত ।।
২০)মুকুন্দ রামের পিতামহের নাম কী?
উত্তর#জগন্নাথমিশ্র।
২১)সবলকেতু ও ধবলকেতুর আখ্যান একমাত্র কার কাব্যে পাওয়া যায় ?
উত্তর #মানিক দত্তের।
২২)চন্ডীমঙ্গলেরকোন কবি 'দুঃখবাদী কবি' নামে পরিচিতি?
উত্তর #মুকুন্দরাম।
২৩)মুকুন্দরামেরউপাধি কী?
উত্তর#কবিকঙ্কণ।
২৪)মুকুন্দরাম কোন গ্রামে বাস করতেন?
উত্তর#দামুন্যাগ্রামে।
২৫)কে মুকুন্দ চক্রবর্তীকে 'বাংলার চসার' বলেছেন?
উত্তর#কাউয়েলসাহেব।
২৬)মুকুন্দরামেরকনিষ্ঠ ভ্রাতার নামকী??
উত্তর#রমানাথবা রামানন্দ।
২৭)কালকেতু ও ফুল্লরা আসলে কারা ?
উত্তর#ইন্দ্রপুত্র নীলাম্বর ও ছায়া।
২৮)দ্বিজমাধবের কাব্যের নাম কি?
উত্তর#সারদামঙ্গলবা সারদাচরিত।
২৯)চণ্ডী মঙ্গলের নাম "মঙ্গলচণ্ডীর গীত" কে বলেছেন?
উত্তর#ড. সুবীভূষন ভট্টাচার্য।
৩০)কালকেতুর মাতা কে?
উত্তর#নিদয়া।
৩১)আখেটিক কথার অর্থ কী ?
উত্তর #শিকার।
৩২)ফুল্লরার মাতা কে ?
উত্তর #হিরাবতী।
৩৩)আকবরের নাম কোন চণ্ডীমঙ্গল কাব্যে আছে?
উত্তর #দ্বিজমাধবের চণ্ডীমঙ্গলে।
৩৪)দ্বিজমাধবের জন্মস্থান কোথায়?
উত্তর #ত্রিবেণীর সপ্তগ্রাম।
৩৫)কালকেতুর পিতা কে ?
উত্তর #ধর্মকেতু।
৩৬)চণ্ডীমঙ্গলেরপ্রথম খন্ডে কী আছে?
উত্তর #কালকেতু ,ফুল্লরা ও দেবী চন্ডীর কাহিনী।
৩৭)যাহা হৈতে হৈল গীতপথ পরিচয় - কে বলেছেন ?
উত্তর #মুকুন্দরাম মানিক দত্তকে শ্রদ্ধা জ্ঞাপন করে তার কাব্যে বলেছেন।
৩৮)চণ্ডীমঙ্গলেরদ্বিতীয় খণ্ডে কী আছে?
উত্তর #বনিক ধনপতির গল্প।
৩৯)দ্বিজমাধবের চণ্ডীমঙ্গল চট্টগ্রামে কি নামে পরিচিত?উত্তর #জাগরণ।৪০)খুল্লরা আসলে কে ?
উত্তর #নর্তকী রত্নমালা।
৪১)দ্বিজ মাধবের কাব্য কবে রচিত হয় ?
উত্তর #১৫৭৯।
৪২)মুকুন্দরামেরসময় ডিহিদার কে ছিলেন?উত্তর #মামুদ শরীফ।
৪৩)মুকুন্দরামকেকবিকঙ্কন উপাধি কে দিয়েছেন?
উত্তর #রঘুনাথ রায় ।
৪৪)শাকে রস রস বেদ শশাঙ্ক গনিতা - কার কালজ্ঞাপক শ্লোক ?
উত্তর #মুকুন্দরাম চক্রবর্তী ।
৪৫)কার অনুরোধে মুকুন্দরাম কাব্য রচনা করেন?
উত্তর #রঘুনাথ রায় ।
৪৬)মুকুন্দ চক্রবর্তীর কাব্যটি কার সম্পাদনায় প্রথম মুদ্রিত হয় ?
উত্তর #রামজয় বিদ্যাসাগর ।
৪৭)'ভবানীমঙ্গল'-কার কাব্য?
উত্তর #দ্বিজ গঙ্গানারায়ণ।
৪৮)ধর্ম মঙ্গলের আদি কবি কে?

উত্তর #ময়ূর ভট্ট।
৪৯)দ্বিজ রামদেব কোন শতকের কবি ?
উত্তর #সপ্তদশ শতকের।
৫০)দ্বিজ রামদেবের কাব্যের নাম কী ?
উত্তর #অভয়ামঙ্গল।
৫১)দ্বিজ মাধবের পিতার নাম কী?
উত্তর #পরাশর।
৫২)ধর্মমঙ্গল কাব্যের দুটি ঐতিহাসিকব্যক্তি কে কে ?
উত্তর #ধর্মপাল , ইছাই ঘোষ।
৫৩)ধর্মপুরানের আদি নাম কী ?
উত্তর #হাকন্দপুরাণ।
৫৪)মুকুন্দরামেরপৈত্রিক উপাধি কি?
উত্তর #মিশ্র।
৫৫)চাপা ইন্দু বাণ সিন্ধু শক নিয়োজিতপঞ্চবিংশ মেষ অংশে চৌতিশা পূণিত"--কার রচনা কাল জ্ঞাপক শ্লোক??
উত্তর #মুকুন্দরামের ।
৫৬)ময়ূর ভট্টের লেখা কাব্যের নাম কী ?
উত্তর #হাকন্দপুরান।
৫৭)শূন্য পুরানের অন্য নাম কী ?
উত্তর #আগমপুরাণ।
৫৮)শূন্যপুরান কে রচনা করেন?
উত্তর #রামাই পণ্ডিত ।
৫৯)মুকুন্দরাম কত বছর বয়সে গৃহত্যাগ করেন?
উত্তর #২৫ বছর বয়সে।
৬০)রূপরাম চক্রবর্তীর লেখা কাব্যের নাম কী ?উত্তর #অনাদ্যমঙ্গল।
৬১)চণ্ডীমঙ্গল কাব্যে কবিকঙ্কন নামেআরো একজন কে আছেন?
উত্তর #বলরাম দাস।
৬২)রূপরাম চক্রবর্তী কাব্যটি কবে রচিত হয় ?
উত্তর #১৬৪৯ সালে।৬৩)ঘনরামের কাব্যটি কটি সর্গে বিন্যস্ত?
উত্তর #২৪ টি।
৬৪)রূপরাম চক্রবর্তী কোথায় জন্ম গ্রহণ করেন?
উত্তর #বর্ধমানের রায়না জেলার শ্রীরামপুরে।
৬৫)ঘনরামের কাব্যের শ্লোক সংখ্যা কত?
উত্তর #৯১৪৭।
৬৬)বাঁকুড়ার ইন্দাসে কোন ধর্মমঙ্গলকবির জন্ম?
উত্তর #সীতারাম দাস।
৬৭)ধর্মমঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ কবি কে ?
উত্তর #ঘনরাম চক্রবর্তী ।
৬৮)ঘনরাম তাঁর 'অনাদিমঙ্গল' কাব্যটি রচনা কত সালে শেষ করেন?উত্তর #১৭১১ সালে।
৬৯)চণ্ডীমঙ্গলেরকয়টি পালা?
উত্তর #১৬ টি।
৭০)ঘনরামের কাব্যে কটি সর্গ আছে ?
উত্তর #২৪ ।
৭১)দ্বিজরামদেবের জন্মস্থান কোথায়?
উত্তর #চট্টগ্রামে।
৭২)ধর্মমঙ্গলের কয়টি পালা?
উত্তর #২৪ টি।
৭৩)ধর্মঠাকুরের সাথে শ্রীরামচন্দ্রেরমিল খুঁজে পেয়েছেন কে?
উত্তর #সুকুমার সেন।
৭৪)অষ্টাদশ শতকের প্রধান কবি চণ্ডীমঙ্গলের?
উত্তর #মুক্তারাম সেন।
৭৫)চণ্ডীমঙ্গলেরকোন কবি কে স্বভাব কবি বলা হয়?
উত্তর #দ্বিজ মাধব।
৭৬)ধর্ম ঠাকুরের সঙ্গে সূর্য দেবতার মিল কে দেখিয়েছেন??
উত্তর #সুকুমার সেন।
৭৭)মুক্তারাম সেনের চণ্ডীমঙ্গল কাব্যের নাম কি?
উত্তর #সারদামঙ্গল,অষ্টমঙ্গলার চতুষ্প্রহরী পাচালী।
৭৮)চণ্ডীমঙ্গলে কটি বারোমাস্যার কথাআছে ?
উত্তর #3--ফুল্লরা,খুল্লনা ,সুশীলা।
৭৯)দ্বিজমাধব ভনিতায় কটি কাব্য পাওয়া যায়?
উত্তর #৩টি(গঙ্গামঙ্গল, কৃষ্ণমঙ্গল, চণ্ডীমঙ্গল)।
৮০)ফুল্লরা কোন খন্ডের চরিত্র?
উত্তর #আখেটিক খন্ড।
৮১)"দক্ষ ঔপন্যাসিকের অধিকাংশ গুণ তাহার মধ্যে বর্তমান ছিল"-কে কার সম্পর্কে বলেছেন??
উত্তর #মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়।
৮২)মুক্তারামের মঙ্গল কাব্য কবে রচিত?
উত্তর #১৭৪৭ সালে।
৮৩)কার মতে ধর্মঠাকুর "প্রচ্ছন্ন বৌদ্ধ দেবতা"?
উত্তর #হরপ্রসাদ শাস্ত্রী ।
৮৪)দেবী চন্ডীর সখীর নাম কী ?
উত্তর #পদ্মা ।
৮৫)ভবানীশঙ্কর দাসের কাব্যের নাম কী?
উত্তর #মঙ্গলচণ্ডীর পাঞ্চালিকা।
৮৬)ভবানীশঙ্করেরকাব্য কবে কোথা থেকে প্রকাশিত হয়?
উত্তর #১৩২৩।বঙ্গীয় সাহিত্য পরিষদ।
৮৭)ভবানীশঙ্করেরকাব্যের পুথি কে সংগ্রহ ও সম্পাদনা করেন?উত্তর #চট্টগ্রামের অধিবাসী রামচন্দ্র দত্ত।
৮৮)কার কাব্য "মধুর ভারতী"-নামে পরিচিত?
উত্তর #ঘনরাম চক্রবর্তী ।
৮৯)ভবানীশঙ্কর কার পুত্র?
উত্তর #নয়ন রায় ।
৯০)বাসুলীমঙ্গল কার লেখা?
উত্তর #দ্বিজ মুকুন্দ।
৯১)বিশাললোচনীর গীত কার কাব্যকে বলা হয়??
উত্তর #দ্বিজ মুকুন্দের।
৯২)রাজা হরিশচন্দ্রের স্ত্রীর নাম কী ?
উত্তর #মদনা।
৯৩)কবি মুকুন্দের কাব্যটি কাদের সম্পাদনায় প্রকাশিত হয়?
উত্তর #সুবলচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু সুন্দর সিংহ ।
৯৪)দ্বিজ রামদেবের কাব্য কার সম্পাদনায় প্রথম মুদ্রিত হয় ?
উত্তর #আশুতোষ দাস।
৯৫)দ্বিজ রামদেবের কাব্য প্রথম কোথা থেকে মুদ্রিত হয় ?
উত্তর #কলকাতা বিশ্ববিদ্যালয়।
৯৬)ঘনরাম চক্রবর্তী কার পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন ?
উত্তর #মহারাজ কীর্তিচন্দ্র রায়।
৯৭)ঘনরাম চক্রবর্তীর কাব্যের নাম কী?
উত্তর #অনাদিমঙ্গল।
৯৮)রঞ্জাবতীর গুরু কে?
উত্তর #রামাই পণ্ডিত ।
৯৯)ঘনরাম কোন শতকের কবি ?
উত্তর #অষ্টাদশ ।
১০০)শূন্যপুরাণের অপর নাম কী??
উত্তর #আগমপুরান।
১০১)সপ্তদশ শতকের দুজন ধর্মমঙ্গল রচয়িতার নাম লিখুন ?
উত্তর #সীতারাম দাস,রূপরাম চক্রবর্তী।১০২)শূন্যপুরাণ কোথা থেকে প্রকাশিত হয়?
উত্তর #১৩১৪ বঙ্গাব্দে।নগেন্দ্রনাথবসু।বঙ্গীয় সাহিত্য পরিষদ।
১০৩)খুল্লরার পিতৃগৃহ কোথায় ?
উত্তর #ইছনি নগর।
১০৪)সীতারাম দাস ধর্মমঙ্গল কাব্য ছাড়া আর কী রচনা করেছেন?
উত্তর #মনসামঙ্গল।
১০৫)শ্যাম পন্ডিতের কাব্যের নাম কী ?
উত্তর #নিরঞ্জনমঙ্গল।
১০৬)সহদেব চক্রবর্তীর কাব্যের নাম কী ?
উত্তর #অনিল পুরান।
১০৭)ধর্মমঙ্গল কাব্য ধারার কোন কাব্য প্রথম মুদ্রন সৌভাগ্য লাভ করে ?
উত্তর #ঘনরামের ধর্মমঙ্গল।
১০৮)"প্রাচীন বাঙ্গালা সাহিত্যে মহাকাব্য যদি কিছু থাকে তবে তাহা ধর্ম মঙ্গল"-'কে কার কাব্যকে বলেছেন??
উত্তর #সুকুমার সেন রূপরামের ধর্ম মঙ্গলকে।
১০৯)ঘনরাম চক্রবর্তীর কাব্য প্রথম কোথা থেকে মুদ্রিত হয় ?
উত্তর #বঙ্গবাসী কার্যালয় ।
১১০)সত্যনারায়ণ সিন্ধু কার লেখা??
উত্তর #ঘনরাম চক্রবর্তী ।
১১১)কোন মঙ্গলকাব্য রাঢ়ের জাতীয় মহাকাব্য?উত্তর #ধর্মমঙ্গল।১১২)খেলারাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের নাম কী?
উত্তর #গৌড়কাব্য।
১১৩)ঘনরাম চক্রবর্তীর কাব্যটি কী কী নামে পরিচিত ?উত্তর #শ্রীধর্মসংগীত,অনাদিমঙ্গল,মধুরভারতী।
১১৪)"ধর্মপুরাণ"কার লেখা?
উত্তর #যাদব নাথ।

আমাদের কোর্সসমূহ:

যে কোর্সটি কিনতে চান তা সম্পর্কে জানতে কোর্সটিকে ক্লিক করুন:


Constitution

সংবিধান

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Geometry

জ্যামিতি

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Liberation war

মুক্তিযুদ্ধ

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Jane

ইংরেজি ব্যাকরণ

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Mike

ভুগোল

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

John

ইতিহাস

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Jane

পৌরনীতি ও সুশাসন

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Mike

জ্যামিতি

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

John

মুক্তিযুদ্ধ

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Jane

ইংরেজি ব্যাকরণ

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Mike

ভুগোল

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

John

ইতিহাস

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

page visited: web counter