মর্সিয়া আরবি শব্দ যার অর্থ শোক প্রকাশ করা। বিষাদময় কাহিনি তথা শোকবহ ঘটনার বর্ণনার মাধ্যমে মর্সিয়া সাহিত্যের উদ্ভব হয়েছে। মর্সিয়া সাহিত্যগুলো এক ধরনের শোক কাব্য।
| কবি | রচনা | তথ্য |
|---|---|---|
| শেখ ফয়জুল্লাহ | জয়নবের চৌতিশা | মর্সিয়া সাহিত্যের প্রথম কবি শেখ ফয়জুল্লাহ। |
| দৌলত উজির বাহরাম খান | জঙ্গনামা | কারবালার বিষাদময় যুদ্ধ ‘জঙ্গনামা’-র বিষয়বস্তু। |
| ফকির গরীবুল্লাহ | আমির হামজা, সোনাভান | উল্লেখ্য ফকির গরীবুল্লাহর রচনা কোনগুলো তা নিয়ে মতবিরোধ আছে। |
| মুহাম্মদ খান | মক্তুল হোসেন | |
| রাধারমণ গোপ | ইমামগনের কেচ্ছা, আফতনামা | রাধারমণ গোপ হিন্দু কবি হয়েও মর্সিয়া সাহিত্য রচনা করেছেন। |
| হায়াত মামুদ, মীর মোশাররফ হোসেন, কায়কোবাদ প্রমূখ |