সাধারনত যখন দুটি Noun / Noun Phrase পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুর প্রতি নির্দেশ করে এবং 2nd Phrase টি প্রথমটির ব্যাপারে অতিরিক্ত তথ্য প্রদান করে, তখন 2nd Phrase কে Appositive ও তার অবস্থানকে Apposition বলে।
ব্যবহারের কারন:
কোন Noun / Noun Phrase সম্মন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করতে Appositive বসে।
উদাহরণ:
*Rohit, our captain, tried his best. (Appositive = our captain, কারন এই অংশটি অতিরিক্ত তথ্য প্রকাশ করে Subject সম্পর্কে।
*I borrowed money from Jane, the carpenter's daughter. (Appositive = the carpenter's daughter)
Comma এর ব্যবহার:
Appositive শুধুমাত্র অতিরিক্ত তথ্য প্রকাশ করলে Comma বসবে। কিন্তু যে অতিরিক্ত তথ্য ছাড়া বাক্য দ্বারা প্রকাশিত তথ্য বিভ্রান্তিকর থাকে, সে Appositive এর ক্ষেত্রে Comma বসবে না। যেমন,
*My brother, Salim, is a doctor. (এখানে speaker এর ভাই সংখ্যা একটি, Appositive তার নাম প্রকাশ করে।)
*My brother Salim is a doctor. (Speaker এর একাধিক ভাই আছে। Appositive শুধু Doctor ভাইটির নাম প্রকাশ করেছে।)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন