সামান্তরিক
সংজ্ঞাঃ যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণদ্বয় সমান তাকে সামান্তরিক বলে।
সামান্তরিকের বৈশিষ্ট্য সমূহ এবং সূত্রাবলীঃ
- বিপরীত বাহুদ্বয় সমান।
- বিপরীত বাহুদ্বয় সমান্তরাল।
- বিপরীত কোণদ্বয় সমান।
- কর্ণদ্বয় অসমান।
- কর্ণদ্বয় পরস্পরকে সমানভাবে সমদ্বিখন্ডিত করে।
- সামান্তরিকের ক্ষেত্রফল = ( ভূমি × উচ্চতা ) বর্গ একক।
- ( বিকল্প সূত্র )সামান্তরিকের ক্ষেত্রফল = ( একটি কর্ণের দৈর্ঘ্য × ঐ কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ) বর্গ একক।
- সামান্তরিকের পরিসীমা = ২ ( দৈর্ঘ্য + প্রস্থ ) একক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন