বর্গক্ষেত্র
সংজ্ঞাঃ যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে।
বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য সমূহ এবং সূত্রাবলীঃ
- প্রত্যেকটি বাহু সমান।
- প্রত্যেকটি কোণ সমকোণ।
- কর্ণদ্বয় সমান।
- কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে বা সমকোণে সমদ্বিখন্ডিত করে।
- বর্গের একটি কর্ণ দুইটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে।
- বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ( এক বাহুর দৈর্ঘ্য )২ বর্গ একক।
- বর্গের পরিসীমা = ( ৪ × এক বাহুর দৈর্ঘ্য ) একক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন