শ্রীরামপুর মিশন ও বাংলা ছাপাখানা
শ্রীরামপুর মিশন ভারতে খ্রিস্টানদের প্রথম প্রচার সংঘ। পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে ১৮০০ সালে মিশনটি প্রতিষ্ঠিত হয়। মিশনটি ১৮৪৫ সালে বন্ধ হয়ে যাওয়ার পূর্বে বাংলা গদ্য সাহিত্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গোয়ায় (ভারত) ১৪৯৮ সালে উপমহাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। এটি ছিল পর্তুগিজ ভাষার মুদ্রণযন্ত্র। ১৭৭৭ সালে জেমস্ হিকি নামক ব্যক্তি বাংলা মুদ্রয়ণ ব্যবসা শুরু করেন। ১৮০০ সালে শ্রীরামপুর মিশনে মুদ্রয়ণ যন্ত্র স্থাপন করা হয়। এসময় ইংরেজ কর্মচারীদের বাংলা শেখানোর বই ও অভিধান ছাপানো এবং বাইবেল অনুবাদ করার জন্য বাংলা অক্ষর তৈরির প্রয়োজন দেখা দেয়। ইংরেজ কর্মচারী চার্লস উইলকিন্স প্রথম বাংলা অক্ষর নকশা করেন এবং তার নকশা অনুযায়ী অক্ষর খোদাই করেন পঞ্চানন কর্মকার। উইলকিন্সকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয়। বাংলাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ১৮৪৭ সালে রংপুরে। এর নাম ছিল ‘বার্তাবহ যন্ত্র’ নামে। ঢাকার প্রথম ছাপাখানার নাম ‘বাংলা প্রেস’ (১৮৬০)। এখান থেকে দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটক প্রকাশিত হয়।
শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত –
- গ্রন্থ: ‘রামায়ণ’, ‘মহাভারত’
- পত্রিকা: ‘দিকদর্শন’, ‘সমাচার দর্পন’