বিষয়বস্তু:
রাজসভার সভাকবি
পৃষ্ঠপোষক. কবি, কাব্য
গুরুত্বপূর্ণ প্রশ্ন
শিল্প-সাহিত্য-সংস্কৃতির মূলেই হচ্ছে পৃষ্ঠপোষকতা। পৃষ্ঠপোষকতা না পেলে তা কখনো অর্থবহ হয়ে ওঠে না। প্রাচীন যুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা করে এসেছেন বিভিন্ন জন।
| রাজসভা | সভাকবি |
| কৃষ্ণনগর | ভারতচন্দ্র রায়গুণাকর |
| আরাকান | আলাওল |
| সম্রাট আকবরের দরবার | আবুল ফজল |
পৃষ্ঠপোষক. কবি, কাব্য
| সুলতান | কবি | কাব্য |
|---|---|---|
| গিয়াস উদ্দিন আজম শাহ | শাহ মুহম্মদ সগীর | ইউসুফ জোলেখা |
| জালাল উদ্দিন মুহম্মদ শাহ | কৃত্তিবাস | রামায়ণ |
| রুকনউদ্দিন বরবক শাহ | মালাধর বসু | শ্রীকৃষ্ণবিজয় |
| শামসুদ্দীন ইউসুফ শাহ | জৈনুদ্দীন | রসুল বিজয় |
| আলাউদ্দীন হোসেন শাহ | বিপ্রদাস পিপিলাই | মনসা বিজয় |
| বিজয়গুপ্ত | মনসামঙ্গল | |
| যশোরাজ খান | বৈষ্ণবপদ | |
| নাসিরুদ্দীন নুসরত শাহ | বিদ্যাপতি | বৈষ্ণবপদ |
| কবীন্দ্র পরমেশ্বর | মহাভারত |
উত্তর : চর্যাপদ।
২. প্রশ্ন : চর্যাপদ কোন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় পুনরুদ্ধার করা হয়েছে?
উত্তর : বঙ্গীয় সাহিত্য পরিষদ।
৩. প্রশ্ন : মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করে?
উত্তর : পাঠান সুলতানগণ।
৪. প্রশ্ন : মধ্যযুগে বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম?
উত্তর : শ্রী চৈতন্যদেব।
৫. প্রশ্ন : কার অনুপ্রেরণায় ‘মহাভারতের অশ্বমেধ পর্ব’ অনুদিত হয়?
উত্তর : নাসিরউদ্দিন নসরৎ শাহের।
৬. প্রশ্ন : কার রাজত্বকালে ‘মনসামঙ্গল’ রচিত হয়?
উত্তর : হোসেন শাহের।
৭. প্রশ্ন : ‘চৈতন্য ভাগবত’ কার সময় রচিত হয়?
উত্তর : গিয়াসুদ্দীন মাহমুদ শাহের।
৮. প্রশ্ন : কার পৃষ্ঠপোষকতায় কৃত্তিবাস ‘রামায়ণে’র অনুবাদ করেন?
উত্তর : জালালুদ্দিন মুহম্মদ শাহের।
৯. প্রশ্ন : কবি বিদ্যাপতি ও শেখ কবির কার আদেশে বৈষ্ণবপদ কাব্য রচনা করেন?
উত্তর : নাসির উদ্দিন নসরৎ শাহের।
১০. প্রশ্ন : কার আদেশে ‘মনসামঙ্গল’ কাব্য রচনা করা হয়?
উত্তর : আলাউদ্দিন হুসেন শাহের।
১১. প্রশ্ন : বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য কোন শাসক?
উত্তর : আলাউদ্দিন হুসেন শাহ।
১২. প্রশ্ন : গিয়াসউদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতায় কোন কাব্যটি রচিত?
উত্তর : ইউসূফ-জুলেখা।
১৩. প্রশ্ন : ‘ইউসূফ-জুলেখা’ কাব্যগ্রন্থটি কার লেখা?
উত্তর : শাহ মুহম্মদ সগীর।
১৪. প্রশ্ন : ‘নসীয়তনামা’ কার পৃষ্ঠপোষকতায় রচিত?
উত্তর : শ্রীসুধর্মের।
১৫. প্রশ্ন : কার আদেশে ‘সয়ফুল-মূলক’ রচিত হয়?
উত্তর : সৈয়দ মুসার আদেশে।
১৬. প্রশ্ন : কার আদেশে ‘সতীময়না’ কাব্য রচিত হয়?
উত্তর : লস্কর উজীর আশরাফ খানের।
১৭. প্রশ্ন : ‘সতীময়না’ কাব্যগ্রন্থটি কার লেখা?
উত্তর : মহাকবি আলাওল।
১৮. প্রশ্ন : কবি জৈনুদ্দিন কার সভাকবি ছিলেন?
উত্তর : গৌড়ের সুলতান ইউসুফ শাহের।
১৯. প্রশ্ন : ‘রসুল বিজয়’ কার অনুপ্রেরণায় রচিত হয়?
উত্তর : শামসুদ্দীন ইউসূফ শাহের।
২০. প্রশ্ন : ‘মহা বংশাবলী’ নামক সামাজিক ইতিহাস গ্রন্থের পৃষ্ঠপোষক কে?
উত্তর : সুলতান জালালউদ্দিন ফতেহ-ই-শাহ।