সপ্তদশ শতকে বাংলা সাহিত্যের ব্যাপক প্রসারে আরকান বিশেষ অবদান রাখে। বার্মার অন্তর্ভুক্ত “মগের মুল্লুক” -এ আরকানের বৌদ্ধ রাজাদের পৃষ্ঠপোষকতায় বাংলা অনুবাদ সাহিত্যের বিকাশ সাধিত হয়।
বাংলা সাহিত্যে আরকানকে “রোসাঙ্গ” বলা হয়।
আরাকান রাজসভার আদি কবি ও প্রথম বাঙালি কবি দৌলত কাজী। তিনি লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা। তিনি রোমান্টিক কাব্যধারার পথিকৃৎ। তাঁর উল্লেখযোগ্য কাব্যের নাম সতীময়না ও লোরচন্দ্রানী। এটি হিন্দি কবি সাধনের মৈনাসত কাব্য অবলম্বনে তিন খন্ডে রচিত।
আরাকান রাজসভার শ্রেষ্ট কবি আলাওল। তিনি ১৬৪৮ সালে পদ্মাবতী গ্রন্থটি মালিক মুহম্মদ জায়সীর হিন্দি ভাষায় রচিত পদুমাবৎ অবলম্বনে অনুবাদ করেন।
আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিক- দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আব্দুল করিম খোন্দকর।
| সাহিত্যিক | সাহিত্যকর্ম |
|---|---|
| দৌলত কাজী | সতীময়না ও লোরচন্দ্রানী ( ১৬৫৯ ) |
| আলাওল | পদ্মাবতী, হপ্তপয়কর, সিকান্দারনামা, তোহফা (নীতিকাব্য ), সয়ফুলমূলক বদিউজ্জামান |
| কোরেশী মাগন ঠাকুর | চন্দ্রাবতী |
| মরদন | নসীরানামা |
| আব্দুল করিম খোন্দকর | দুল্লা মজলিস, নূরনামা |