ব্রেকিং নিউজ:

বিসিএস সার্কুলার প্রকাশিত হয়েছে। সংবিধান বিষয়ে প্রস্তুতিকে মজবুত করতে শীঘ্রই কোর্স চালু হতে যাচ্ছে। বিসিএস সার্কুলার প্রকাশিত হয়েছে। সংবিধান বিষয়ে প্রস্তুতিকে মজবুত করতে শীঘ্রই কোর্স চালু হতে যাচ্ছে।

নোটিশ

বিজ্ঞপ্তি

বিষয়ভিত্তিক প্রস্তুতিকে আরো সহজতর করে তুলতে বিসিএস জানালা প্রতিনিয়ত বিভিন্ন কোর্স ডেভোলপ করে যাচ্ছে। আশাকরি আমাদের পরিশ্রম শিক্ষার্থীদের প্...

২৭.২.২৩

জ্যামিতির ইতিহাস

 

জ্যামিতির অর্থ

জ্যামিতি = জ্যা + মিতি
জ্যা অর্থে পৃথিবী বা ভূমি। আর মিতি অর্থে পরিমাপ। সুতরাং জ্যামিতি‌ অর্থে ভূ-পরিমাপ বা ক্ষেত্র পরিমাপ বোঝায়।

জ্যামিতির উৎপত্তি

পৃথিবীর কোন দেশে কখন এবং কীভাবে জ্যামিতি শাস্ত্রের সৃষ্টি তা সঠিকভাবে নির্ণয় করা খুবই দুঃসাধ্য ব্যাপার। ইউরোপে নবজাগরণের পর যখন আধুনিক বিজ্ঞানের সূত্রপাত হয় তখন থেকেই সমস্ত বিষয়কে বিজ্ঞানসম্মতভাবে উপস্থাপন করার প্রয়াস শুরু হয় এবং বিভিন্ন প্রকারের পরিমাপের প্রয়োজন দেখা দেয়। সেই থেকেই হয়তো জ্যামিতি শাস্ত্রটির সূত্রপাত। অনেক পণ্ডিতদের মতে যে মিশরীয় যুগে থেকে প্রথম জ্যামিতির উৎপত্তি।

পণ্ডিতদের মতবাদ

হিরোডোটাসের মতে, 1457 খ্রীষ্টপূর্ব থেকে 1416 খ্রীষ্টপূর্ব সময়ের মধ্যে সিমোথ্রিসের রাজত্বকালে মিশর দেশে প্রজাদের অধিকৃত ভূমির পরিমাপ করার মধ্যে জ্যামিতি শাস্ত্রটির প্রথম সূত্রপাত হয়েছিল।
** প্রথমে জ্যামিতির কোনো তথ্যসমূহ লিপিবদ্ধ ছিল না। জ্যামিতি বিষয়ে সর্বপ্রথম বই গ্রিকপন্ডিত ইউক্লিড রচিত ‘এলিমেন্টস অফ জিওমেট্রি'। গ্রিক দার্শনিক ইউক্লিডকে তাই জ্যামিতি শাস্ত্রের জনক বলা হয়। তিনি জ্যামিতি শাস্ত্রের ব্যাপক উন্নতি সাধন করেন। এমনকী মানুষ ইউক্লিড বললে জ্যামিতিকে বুঝত, জ্যামিতি বললে ইউক্লিডকে বুঝত। তিনি তাঁর নিজের বহু বিশিষ্ট যুক্তি ও সিদ্ধান্ত সুসমৃদ্ধ করে 'Elements of Geometry' নামক যে গ্রন্থটি উপস্থাপন করেন তা ছিল মানব সভ্যতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অবদান। গ্রন্থটির 13 টি খন্ড ছিল। প্রথম থেকে ষষ্ঠ খন্ড পর্যন্ত অংশে রেখা, ক্ষেত্রফল, বৃত্ত, সামতলিক ক্ষেত্র সম্পর্কিত আলোচনা রয়েছে।
বিজ্ঞানের ইতিহাসে অ-ইউক্লিডীয় জ্যামিতির অগ্রগতি এক যুগান্তকারী ঘটনা। মিশরীয় যুগ থেকে যে সব জ্যামিতিক জ্ঞান সংজ্ঞা দ্বারা এবং আরোহী সম্পর্কিত অর্জিত হয়েছিল গ্রিকরা তার উত্তরাধিকারী ছিলেন। গ্রিকরা প্রমাণসিদ্ধ করেছিলেন এবং ইউক্লিড সেগুলিকে আশ্রিত করে নিয়মানুবদ্ধ করে লিপিবদ্ধ করেছিলেন। ইউক্লিডীয় জ্যামিতি প্রায় 2000 বছর ধরে প্রচলিত।
প্রসঙ্গত বলা যায় যে, প্রসিদ্ধ গ্রিকপন্ডিত থেলস প্রাচীন মিশরে শিক্ষা অর্জন করেন এবং জ্যামিতি বিষয়ের ওপর বিশেষ আলোকপাত করেন। তাঁর মৃত্যুর পর তাঁরই সুযোগ্য ছাত্র পিথাগোরাস জ্যামিতি শাস্ত্রটির আরও বেশি উন্নতি সাধন করেন। তিনিই প্রথম জ্যামিতিকে যুক্তিভিত্তিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে প্রতিস্থাপিত করেন।


উইকিপিডিয়া থেকে: 

অধ্যাপক  ইউক্লিড প্লেটোর একাডেমির ছাত্র ছিলেন। তিনি দ্যা এলিমেন্টস অব জিওমেট্রি নামে ১৩ অধ্যায়ের একটি বই রচনা করেন, যাতে তিনি জ্যামিতির একটি স্বতঃসিদ্ধ ধারা প্রদর্শন করে, যা ইউক্লিডিয়ান জ্যামিতি নামে পরিচিত। তিনি জ্যামিতির আর আটটি বই রচনা করেন। যদিও ইউক্লিডই প্রথম জ্যামিতির পাঠ্যপুস্তকের রচয়িতা নন তবে তাঁর বইটি এতই এগিয়ে ছিলো যে বাকি বই গুলো পরিত্যাক্ত হয়ে হারিয়ে যায়। মিশরের শাসক প্রথম টলেমি তাঁকে আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন।

দ্যা এলিমেন্টস শুরু হয় বিভিন্ন সঙ্গা দিয়ে, এতে ছিলো মৌলিক জ্যামিতিক নীতি এবং জেনারেল কোয়ান্টিটেটিভ প্রিন্সিপাল যা থেকে বাকি সব জ্যামিতিক ধারণা পাওয়া যায়। তাঁর ৫ টি স্বতঃসিদ্ধ রয়েছে। এগুলো হলো (বোঝার স্বার্থে ভাষা সরলিকৃত হয়েছে)-

  1. দুটি বিন্দু একটি সরলরেখা দ্বারা যুক্ত করা সম্ভব।
  2. যেকোন সসীম সরলরেখাকে সরলরেখায় প্রসারিত করা যায়।
  3. যেকোন ব্যাসার্ধ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আঁকা সম্ভব।
  4. সকল সমকোন পরস্পর সমান।
  5. একি সমতলে অবস্থিত দুটি সরলরেখা তৃতীয় সরলরেখা দ্বারা ছেদিত হলে, এবং অনুরূপ কোন গুলো পরস্পর সমান হলে রেখা দ্বয় সমান্তরাল হবে।

বর্তমানে পরিচিত বীজগণিত ইউক্লিড জ্যামিতিক আকারে দেখিয়েছিলেন, যা গ্রিক জ্যামিতিক বীজগণিত নামে পরিচিত।


প্রশ্নোত্তর পর্ব:


1. জ্যামিতির জনক কাকে বলে?

উঃ গ্রিক পন্ডিত ইউক্লিড কে জ্যামিতির জনক বলা হয়।
2.ইউক্লিডীয় কোন দেশের পন্ডিত ছিলেন?
উঃ গ্রীক দেশের।
3. জ্যামিতি প্রতিপাদ্যের উপর লিখিত ইউক্লিডের বইটির নাম কি?
উঃ এলিমেন্টস অফ জিওমেট্রি ( Elements of Geometry)
4. জ্যামিতির উৎপত্তি কোন দেশে?
উঃ পৃথিবীর কোন দেশে কখন এবং কীভাবে জ্যামিতি শাস্ত্রের সৃষ্টি তা সঠিকভাবে নির্ণয় করা খুবই দুঃসাধ্য ব্যাপার। অনেক পণ্ডিতদের মধ্যে ধরা হয় মিশরে
5. আধুনিক জ্যামিতির জনক কে?
উঃ ইউক্লিড কে জ্যামিতির জনক বলা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমাদের কোর্সসমূহ:

যে কোর্সটি কিনতে চান তা সম্পর্কে জানতে কোর্সটিকে ক্লিক করুন:


Constitution

সংবিধান

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Geometry

জ্যামিতি

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Liberation war

মুক্তিযুদ্ধ

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Jane

ইংরেজি ব্যাকরণ

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Mike

ভুগোল

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

John

ইতিহাস

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Jane

পৌরনীতি ও সুশাসন

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Mike

জ্যামিতি

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

John

মুক্তিযুদ্ধ

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Jane

ইংরেজি ব্যাকরণ

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Mike

ভুগোল

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

John

ইতিহাস

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

page visited: web counter