ব্রেকিং নিউজ:

বিসিএস সার্কুলার প্রকাশিত হয়েছে। সংবিধান বিষয়ে প্রস্তুতিকে মজবুত করতে শীঘ্রই কোর্স চালু হতে যাচ্ছে। বিসিএস সার্কুলার প্রকাশিত হয়েছে। সংবিধান বিষয়ে প্রস্তুতিকে মজবুত করতে শীঘ্রই কোর্স চালু হতে যাচ্ছে।

নোটিশ

বিজ্ঞপ্তি

বিষয়ভিত্তিক প্রস্তুতিকে আরো সহজতর করে তুলতে বিসিএস জানালা প্রতিনিয়ত বিভিন্ন কোর্স ডেভোলপ করে যাচ্ছে। আশাকরি আমাদের পরিশ্রম শিক্ষার্থীদের প্...

২৬.২.২২

বাংলা একাডেমি

বাংলা একাডেমি

১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক বর্ধমান হাউজে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার। বাংলা একডেমিকে জাতির মননের প্রতীক বলা হয়। ‘The Bengali Academy Act-1957’ এর মাধ্যমে একাডেমিটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা পায়। বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯৬০ সালে ‘বাংলা একাডেমি পুরষ্কার’ চালু করা হয়।

১৫ সেপ্টেম্বর ২০১৩ সালে ‘একাডেমী’ বানানের পরিবর্তে ‘একাডেমি’ বানান চালু করা হয়

বাংলা একাডেমির প্রকাশিত পত্রিকা ৬ টি। যথা-

পত্রিকার নামপ্রকাশের ধরনবিষয়
বাংলা একাডেমি পত্রিকাত্রৈমাসিকগবেষণামূলক
উত্তরাধিকারমাসিকসৃজনশীল সাহিত্য
ধান শালিকের দেশত্রৈমাসিককিশোর সাহিত্য
বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকাষাণ্মাষিকবিজ্ঞান বিষয়ক
বার্তামাসিকমুখপত্র
বাংলা একাডেমি জার্নালষাণ্মাষিক–





বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলা একাডেমি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা - ড. মুহম্মদ শহীদুল্লাহ।
বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়- 1955 সালে
বাংলা একাডেমির পূর্বনাম- বর্ধমান হাউস
ড়া দৈনিক আজাদ পত্রিকা বাংলা একাডেমি গঠনে জনমত সৃষ্টিতে ভূমিকা রাখে।
১৯৫৫ সালে ৩ ডিসেম্বর পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী আবু হোসেন সরকার উদ্‌বোধন করেন "বাংলা একাডেমি"
বাংলা একাডেমির প্রথম সচিব মুহম্মদ বরকতুল্লাহ। তার পদবি ছিল "স্পেশাল অফিসার"
বাংলা একাডেমির প্রথম প্রকাশিত বই আহমদ শরীফ সম্পাদিত দৌলত উজির বাহরাম খান রচিত লায়লী-মজনু।
২০০৯-২০১১ খ্রিষ্টাব্দে একাডেমির বর্ধমান হাউজ ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ভাষা আন্দোলন জাদুঘর স্থাপিত হয়েছে।
ভাষা আন্দোলনের ফলে সৃষ্টি হয় বাংলা একাডেমি
১ম পরিচালক- এনামুল হক
১ম মহাপরিচালক- মাযহারুল ইসলাম
১ম নারী মহাপরিচালক- নীলিমা ইব্রাহিম
বাংলা একাডেমি প্রাঙ্গনে অবস্থিত মোদের গরব ভাস্কর্য
বাংলা একাডেমির বিভিন্ন কার্যক্রম সম্পাদনের জন্য ৪টি বিভাগ রয়েছে। এই বিভাগগুলো হচ্ছে:
গবেষণা, সংকলন ও ফোকলোর বিভাগ
ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও পত্রিকা বিভাগ
পাঠ্যপুস্তক বিভাগ
প্রাতিষ্ঠানিক পরিকল্পনা ও প্রশিক্ষণ বিভাগ
১৯৮৪ সাল থেকে বাংলা একাডেমি আয়োজিত বইমেলাকে অমর একুশে গ্রন্থমেলা নামকরণ করা হয়।
ধানশালিকের দেশ - কিশোরদের জন্য প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা
১৯৬০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত্য সেনকেও এই সম্মানসূচক ফেলোশিপ প্রদান করা হয়
শিল্পচর্চায় অনন্য অবদানের জন্য ২০১০ সালে বাংলাদেশের “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”[১২][১৩][১৪] হিসাবে পরিচিত “স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয় এই প্রতিষ্ঠানটিকে। এছাড়া বাংলা একাডেমিকে আনন্দ পুরষ্কার প্রদান করা হলেও তা প্রত্যাখ্যান করে।
চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার: - ২০১০ খ্রিষ্টাব্দ থেকে অমর একুশে গ্রন্থমেলার প্রবর্তক চিত্তরঞ্জন সাহার নামে একটি পদক প্রবর্তন করা হয়েছে। পূর্ববর্তী বছরে প্রকাশিত বইয়ের গুণমান বিচারে সেরা বইয়ের জন্য প্রকাশককে এই পুরস্কার প্রদান করা হয়।
সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার: অমর একুশে গ্রন্থমেলায় স্টল ও অঙ্গসজ্জার জন্য দেয়া হয় 'সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার'।
পলান সরকার স্মৃতি পুরস্কার: - অমর একুশে গ্রন্থমেলায় সর্বাধিক গ্রন্থ ক্রয়ের জন্য সেরা ক্রেতাকে দেয়া হয় 'পলান সরকার পুরস্কার'।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

 

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

১৭৮৪ সালে কলকাতায় দি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স। সংস্থাটির মূল উদ্দেশ্য ছিল এশিয়ার বিভিন্ন বিষয়ের ওপর পদ্ধতিগত গবেষণা করা। দেশভাগের পর ১৯৫২ খ্রিষ্টাব্দে ‘এশিয়াটিক সোসাইটি অফ পাকিস্তান’ প্রতিষ্ঠিত হয়। ১৯৭২ সালে বাংলাদেশ স্বাধীন হলে সংস্থাটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ’।

প্রতিষ্ঠাকালীন –
সভাপতি: আবদুল হামিদ এবং সাধারণ সম্পাদক: ড. আহমদ হাসান দানী

বাংলাদেশ এশিয়টিক সোসাইটির উদ্দ্যোগে ২০০৩ সালে ১৪ খণ্ডে ‘বাংলাডিপিয়া’ নামক জ্ঞানকোষ প্রকাশিত হয়। বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক ড. সিরাজুল ইসলাম।


ঢাকা মুসলিম সাহিত্য সমাজ

 ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত এ সংগঠনটির মাধ্যমে ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সূত্রপাত হয়। সংগঠনটির প্রধান লেখক ছিলেন আবদুল কাদির, কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন, আবুল ফজল, কাজী মোতাহের হোসেন প্রমুখ। ঢাকা মুসলিম সাহিত্যের মুখপাত্র হিসেবে ১৯২৭ সালে আবুল হোসেনের সম্পাদনায় ‘শিখা’ পত্রিকা প্রকাশিত হয়। পত্রিকার পরিচালকেরা মনে করতেন জ্ঞান যেখানে সীমাবদ্ধ মুক্তি সেখানে অসম্ভব। তাই প্রত্রিকাটির প্রতি সংখ্যায় একথাটি লেখা থাকত।

কাজী আব্দুল ওদুদ – উপন্যাস: নদী বক্ষে
প্রবন্ধ – শ্বাশত বঙ্গ

কাজী মোতাহের হোসেন – ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ডিলিট উপাধি পান।
১৯৭৬ সালে জাতীয় অধ্যাপকের মর্যাদায় ভূষিত হন।
প্রবন্ধ – সঞ্চারণ

আবুল ফজল – প্রবন্ধ – সাহিত্য সংস্কৃতি ও জীবন।
সাহিত্য সংস্কৃতি ও সাধনা।
গল্পগ্রন্থ – মাটির পৃথিবী।
দিনলিপি – রেখাচিত্র: গ্রন্থটির জন্য আদমজি পুরস্কার পান।
উপন্যাস – জীবন পথের যাত্রী।
রাঙা প্রভাত।
চৌচির।
প্রদীপ ও প্রতঙ্গ।

বিভিন্ন গ্রন্থের রচয়িতা
সাহিত্য সংস্কৃতি চিন্তা – আহমদ শরীফ
সাহিত্য সংস্কৃতি জীবন – আবুল ফজল
সাহিত্য ও সংস্কৃতি সাধনা – আবুল ফজল
সংস্কৃতির সংকট – বদরুদ্দিন ওমর
সংস্কৃতির কথা – মোতাহের হোসেন চৌধুরী
অরণ্য সংস্কৃতি – আবদুর সাত্তার

বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রতিষ্ঠা কোন খ্রিষ্টাব্দে? (বাতিলকৃত ২৪ তম বিসিএস)
-১৯২৬
২.’মুসলিম সাহিত্য সমাজ’ এর মুখপাত্র ছিলেন – (বিমান ওপর্যটন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক:০৫)
-শিখা
৩. জ্ঞান যেখানে সীমাবদ্ধ মুক্তি সেখানে অসম্ভব। এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? (১৬ তম বিসিএস)
-শিখা
৪.’ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর মূল লেখক ছিলেন – (১৫ তম বিসিএস)
-কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
৫.মুক্ত বুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য – (শ্রম মন্ত্রণালয়ের সহকারী পরিচালক:০৫)
-কাজী আব্দুল ওদুদ
৬.শ্বাশত বঙ্গ গ্রন্থটির রচয়িতা কে? (বাতিলকৃত ২৪ তম বিসিএস)
-কাজী আবদুল ওদুদ
৭.রেখাচিত্র কার রচনা?
-আবুল ফজল
৮.’রেখাচিত্র’ কোন জাতীয় রচনা? (বিমান ওপর্যটন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক:০৫)
-আত্মজীবনী

বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি

 বাঙালি মধ্যবিস্তের সাহিত্যচর্চা ও সাধনার পীঠভূমি “বঙ্গীয় সাহিত্য পরিষদ' প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৯৫ সালে । সেখানে মুসলমানদের গুরুতু উপেক্ষিত হওয়ায় ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয় “বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি'। এর প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ, মুহম্মদ মোজাম্মেল হক, কাজী ইমদাদুল হক. মওলানা আকরম খাঁ, কমরেড মুজাফ্ফর আহমেদ প্রমুখ । এই সমিতির পত্রিকা ছিল বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা । এই সমিতির অফিস ছিল কলকাতার ৩২ নং কলেজ স্ট্রিটে ।

ঢাকা মুসলিম সাহিত্য সমাজ

১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত এ সংগঠনটির মাধ্যমে "বুদ্ধির মুক্তি' আন্দোলনের সুত্রপাত হয়। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র হিসেবে ১৯২৭ সালে আবুল হুসেনের সম্পাদনায় "শিখা' পত্রিকা প্রকাশিত হয় ।জ্ঞান যেখানে সীমাবদ্ধ,বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব । -শখা পত্রকার প্রতি সংখ্যায় এ কথা .টি লেখা থাকত।

সংগঠনটির প্রধান লেখক ছিলেন- আবদুল কাদির, কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন, আবুল ফজল, কাজী মোতাহের হোসেন প্রমুখ ।আবুল ফজল ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। তাঁর ছন্দনাম 'শমসের উল আজাদ' । প্রসিদ্ধ সাহিত্যকর্ম নিম্নরুপ প্রবন্ধ

প্রবন্ধসাহিত্য সংস্কৃতি ও জীবনসাহিত্য ও সংস্ক্রিতি সাধনা
গল্পগ্রন্থমাটির পৃথিবী 
আত্নজীবনীরেখাচিত্রঃ গ্রন্থটির জন্য আদমজি পুরস্কার পান 
উপন্যাসজীবন প্তহের যাত্রীরাঙ্গা প্রভাত
উপন্যাসচৌচিরপ্রদীপ ও পতঙ্গ

কাজী আব্দুল ওদুদের বিখ্যাত গ্রন্থ নদীবক্ষে (উপন্যাস), শাশ্বত বঙ্গ ( প্রবন্ধ) । বিখ্যাত প্রবন্ধ 'সঞ্চয়ন'।

মহামেডান লিটারেরি সোসাইটি

 

মোহামেডান লিটারেরি সোসাইটি ও ঢাকা মুসলিম সাহিত্য সমাজ

১৮৬৩ সালে মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা নওয়াব আবদুল লতিফ। ব্রিটিশ শাসনামলে মুসলমানরা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে ছিল। সাহিত্যে মুসলমানদের প্রতিষ্ঠা লাভের উদ্দ্যেশে এটি সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

১৯২৬ সালে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। এর সভাপতি ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ। সংস্থাটির মাধ্যমে বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত হয়। ব্রিটিশ শাসনামলে মুসলমানরা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে ছিল। সেখান থেকে মুক্তি লাভের জন্য ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মাধ্যমে এ আন্দোলনের সূত্রপাত হয়। সংগঠনের মুখপত্র ছিল শিখা পত্রিকা। শিখা পত্রিকার শ্লোগান – ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের অন্যতম লেখক ছিলেন – কাজী আবদুল ওদুদ, আবুল হোসেন, কাজী মোতাহার হোসেন প্রমুখ।


হিন্দু কলেজ ও ইয়ংবেঙ্গল

  

হিন্দু কলেজ ও ইয়াংবেঙ্গল

রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় ২০ জানুয়ারি ১৮১৭ সালে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮৫৫ সালে ‘প্রেসিডেন্সি কলেজ’ এ কলেজের স্থলাভিসিক্ত হয়। হিন্দু কলেজের একজন শিক্ষক ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তিনি মাত্র ১৭ বছর বয়সে হিন্দু কলেজে যোগদান করেন। ১৮২৮ সালে তাকে হিন্দু কলেজ থেকে বরখাস্ত করা হয়। তিনি ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা ছিলেন। ইয়াংবেঙ্গল হলো ইংরেজি ভাবধারাপুস্ট বাঙালি যুবক। হিন্দু সমাজের বিদ্যমান সামাজিক ও ধর্মীয় কাঠামো এঁদেরকে বিদ্রোহী করে তুলেছিল। প্রাচীন ও ক্ষয়িষ্ণু প্রথা তথা ধর্মীয় সংস্কার ও সামাজিক শৃঙ্খলমুক্তির প্রয়াস থেকে ইয়ংবেঙ্গলের সদস্যরা মদ্যপানে আনন্দবোধ করতেন। ইয়াং বেঙ্গলের উল্লেখযোগ্য সদস্য হলেন- কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ি, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, অমৃতলাল মিত্র, প্যারীচাঁদ মিত্র, কালিপ্রসাদ ঘোষ প্রমুখ। মাইকেল মধুসুদন দত্ত-ও ডিরোজিওর আদর্শে অনুপ্রাণিত হন। পরবর্তীতে ইয়াং বেঙ্গল গোষ্ঠীর সদস্যরা ডিয়োজিওর আদর্শ থেকে বিচ্যুত হলে তিনি নব্য ইয়াংবেঙ্গলদের অনাচার ও উশৃঙ্খলাকে কটাক্ষ করে রচনা করেন তার বিখ্যাত প্রহসন ‘একেই কি বলে সভ্যতা (১৮৫৯)’।

ইয়াংবেঙ্গলদের মুখপত্র / পত্রিকা – এনকোয়ার, জ্ঞানান্বেষণ


বাংলা ছাপাখানা

🔳🔳 পূর্বকথনঃ  

লিপির সূচনালগ্ন থেকেই মানুষ বিভিন্ন আধারে কালির আচড়ে নিজেদের মনের কথাকে ধরে রাখতে চেয়েছে। কখনও প্রার্থনা বাণী, গান বা কবিতার ছলে হৃদয়ের কথা, ঐতিহাসিক সত্য আবার কখনোবা প্রয়োজনীয় বার্তা গাছের বাকলে, পশুর চামড়ায়, কাপড়ের খণ্ডে ফুটে উঠেছে। কাগজ আবিষ্কারের পর থেকে লেখার প্রচলন দ্রুত বৃদ্ধি পেতে থাকে। কিন্তু ছাপার অক্ষরে এই লেখা ফুটিয়ে তুলতে অপেক্ষা করতে হয় শতাব্দীর পর শতাব্দী। প্রথমদিকে কাঠের ছাঁচে কালি লাগিয়ে কাগজের উপর ছাপ দেয়ার মাধ্যমে ছাপার কাজ শুরু হয়। কিন্তু প্রকৃত ছাপাখানা আসে আরও পরে। ছাপাখানার সূচনালগ্নে হস্তচালিত বা পায়ের দ্বারা চালিত মুদ্রণযন্ত্র দিয়ে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে স্বয়ংক্রিয় ছাপাখানার ব্যবহার শুরু হয়। এই ধারাতেই বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলায়ও ছাপাখানার সূচনা হয়। 

🔳🔳 ছাপাখানার সূচনাঃ

💠💠 প্রথম মুদ্রিত গ্রন্থ ও কাঠের ব্লকের ছাপাঃ

ছাপাখানার ইতিহাসের প্রাচীনত্বের প্রমাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ১৯০০ সাল। এই সালে চীনের পশ্চিমাঞ্চলের তুং হুয়াং শহরের হাজার বুদ্ধের গুহায় আবিষ্কৃত হয় বুদ্ধের উপদেশপূর্ণ 'হীরক সূত্র' বা 'ধরণী সূত্র' নামক এক মুদ্রিত নিদর্শন। বর্তমানে বৃটিশ মিউজিয়ামে রক্ষিত ও পৃথিবীর প্রাচীনতম মুদ্রিত পুস্তক হিসেবে প্রমাণিত  এই নিদর্শনের মুদ্রণকাল ৮৬৮ খ্রিস্টাব্দ। এটি ছাপানো হয়েছিলো কাঠের ব্লকের সাহায্যে। পঞ্চদশ শতকের মাঝামাঝি পর্যন্ত এভাবেই কাঠের ব্লক ব্যবহার করে পুস্তক ছাপানো হতো। 

💠💠 ইওহান গুটেনবার্গ ও প্রথম ধাতব অক্ষরের ছাপাখানাঃ

সর্বপ্রথম আধুনিক মানের ধাতব অক্ষরের ছাপাখানা আবিষ্কার করেন জার্মানীর ইওহান গুটেনবার্গ (১৩৯৮-১৪৬৮)। ১৩৯৮ সালে জার্মানির মাইনজ শহরে জন্মগ্রহণ করা এই মহান উদ্ভাবক খুবই অল্পবয়সে পৈতৃক পেশা স্বর্ণ ও হীরকের কর্মকারের কাজে যোগদান করেন। অল্প সময়ের মধ্যেই অলঙ্কার ও আয়না তৈরির কাজ করতে গিয়ে ধাতব ব্লক তৈরির কৌশল শিখে ফেলেন। এই কৌশল থেকেই অক্ষর তৈরির কাজে হাত দেন গুটেনবার্গ। ১৪৫২ সালে ফাস্ট সফারের আর্থিক সহায়তায় মাইনজেই প্রতিষ্ঠা করে বিশ্বের প্রথম ধাতব মুদ্রাক্ষর সম্বলিত ছাপাখানা। এই ছাপাখানা থেকে প্রথম প্রকাশিত গ্রন্থ বাইবেল।  

💠💠 কোয়েনিগ ও আধুনিক ছাপাখানাঃ

গুটেনবার্গ উদ্ভাবিত কাঠ নির্মিত হস্তচালিত ছাপাখানা নানারূপে বিশ্বজুড়ে প্রায় ৪০০ বছর টিকে থাকে।    মুদ্রণযন্ত্রের এই সনাতন ধারায় প্রথম পরিবর্তন আনেন ফ্রেডরিক কোয়েনিগ। তাই তাকেই মুদ্রণযন্ত্রের প্রকৃত আবিষ্কারক হিসেবে আখ্যায়িত করা হয়। কোয়েনিগ ১৮১৪ সালের নভেম্বর মাসে দি টাইমস পত্রিকার মালিক জন ওয়াল্টারের অর্থায়নে লন্ডনে মুদ্রণযন্ত্র আবিষ্কার করেন। এখান থেকে প্রথম প্রকাশিত হয় দি টাইমস পত্রিকার ১৮১৪ সালের ২৯ নভেম্বর সংখ্যা। এখান থেকে বিকশিত হয়েই এসেছে বর্তমান ছাপাখানা। 

🔳🔳 ভারতীয় উপমহাদেশে ছাপাখানাঃ

💠💠 পর্তুগিজ ছাপাখানাঃ 

 ১৪৯৮ সালে প্রথম ইউরোপীয় জাতি হিসেবে ব্যবসায় ও ধর্মপ্রচারের উদ্দেশ্যে ভারতে আসে পর্তুগিজরা। তাদের হাতেই ১৫৫৬ সালে উপমহাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ভারতের গোয়া বন্দরে। তবে এটি ছিল পর্তুগিজ ভাষার ছাপাখানা। পর্তুগিজরা এই ছাপাখানা থেকে তাদের ধর্মপ্রচারের কাজে ব্যবহারের জন্য বিভিন্ন প্রকাশনার কাজ করতো।

💠💠 কলকাতায় প্রথম ছাপাখানাঃ

জেমস অগাস্টাস হিকি কলকাতায় প্রথম ইংরেজি ছাপাখানা প্রতিষ্ঠা করেন ১৭৭৭ খ্রিস্টাব্দে। প্রথমে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক বিল ও বাট্টার কাগজ ছাপাতেন। এরপর হিকি ১৭৮০ খ্রিস্টাব্দে সর্বপ্রথম ‘বেঙ্গল গেজেট’ নামে একটি ইংরেজি  সংবাদপত্র এখান থেকেই প্রকাশ করেন।

🔳🔳 বাংলা ছাপাখানার ইতিহাসঃ

💠💠 চার্লস উইলকিন্স ও প্রথম বাংলা ছাপাখানাঃ

সময়টি ১৭৭৮ খ্রিস্টাব্দ। ভারতের তৎকালীন গভর্নর ওয়ারেন হেস্টিংস এর নির্দেশে ভারতে আসা নবীন বৃটিশ অফিসারদের বাংলা ভাষা শিক্ষা দিতে 'নাথানিয়েল ব্রাসি হ্যালহেড' নামক কোম্পানির এক সিভিলিয়ান রচনা করেছিলেন বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ। 'A Grammar of the Bengal language' নামক ইংরেজিতে রচিত এই ব্যাকরণের উদাহরণ সমূহে লেখক যুক্ত করেছিলেন বাংলা পাঠ ও টীকা। তাই এর ছাপার সময় আসলে বাংলা মুদ্রাক্ষরের প্রয়োজন পড়ে। এগিয়ে আসেন আরেকজন ইংরেজ সিভিলিয়ান যার নাম চার্লস উইলকিন্স। তার প্রয়াসেই বাংলা ছাপার অক্ষর প্রথম নকশা পায় এবং বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। তাই তাকে বাংলা ছাপাখানার জনক অভিধায় ভূষিত করা হয়। কিন্তু তার প্রণীত  নকশার আদলে মুদ্রণযোগ্য হরফ নির্মাণের সময় এগিয়ে আসেন বাংলার জোহান্স গুটেনবার্গ  পঞ্চানন কর্মকার। তিনিই প্রথম চলনশীল ধাতব বাংলা মুদ্রাক্ষর খোদাই করেন। তাই তাকে বলা হয় বাংলা মুদ্রাক্ষরের জনক। ঐতিহাসিক এই ছাপাখানাটি ‘অ্যান্ড্রুস প্রেস’ নামে সবার কাছে পরিচিত।

💠💠 শ্রীরামপুর মিশন প্রেসঃ

বাংলা মুদ্রণ ইতিহাসে শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন প্রেসের অবদান অনস্বীকার্য । উইলিয়াম কেরি, জন ক্লার্ক মার্শম্যান (১৭৬৮-১৮৩৭), উইলিয়াম ওয়ার্ডের (১৭৬৯-১৮২৩) মতো কিছু উৎসাহী ব্যক্তি ১৮০০ সালের ১০ জানুয়ারি ছাপাখানাটি প্রতিষ্ঠা করেন। এই ছাপাখানা থেকে ধর্মপুস্তকসহ বিভিন্ন বিষয়ের অসংখ্য বই প্রকাশিত হয়েছে। ছাপাখানাটির সঙ্গে ইংরেজদের পাশাপাশি দুজন বাঙালির নাম জড়িয়ে আছে। প্রথমজন সেই পঞ্চানন কর্মকার আর দ্বিতীয়জন গঙ্গাকিশোর ভট্টাচার্য। গঙ্গাকিশোর ছিলেন একাধারে মুদ্রণশিল্পী, পুস্তক ব্যবসায়ী, প্রকাশক এবং সেই সঙ্গে গ্রন্থকার। তিনি প্রথম বাঙালি প্রকাশক হিসেবে ইতিহাসে পরিচিত। গঙ্গাকিশোর কলকাতায় ‘বাঙ্গালী প্রেস’ নামের একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন।

💠💠 পূর্ববঙ্গে ছাপাখানাঃ

🔵 পর্তুগিজ প্রয়াসঃ

পূর্ববঙ্গ তথা বাংলাদেশেও পর্তুগিজ বণিকদের মাধ্যমে বাংলা প্রকাশনার সূচনা হয়। জানা যায়, ঢাকার ভাওয়াল পরগনায় নাগরীর গির্জা ও মিশনে প্রতিষ্ঠিত ছাপাখানাটি এ অঞ্চলের সবচেয়ে পুরনো। যদিও সে সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি, তবে এতটুকু জানা গেছে যে এখান থেকে পাদ্রি ম্যানুয়েল দা আসুম্পসাও তিনটি বাংলা বই প্রকাশ করেছিলেন। 

🔵 রংপুর বার্তাবহযন্ত্রঃ

পূর্ববঙ্গে ছাপাখানা প্রতিষ্ঠায় পর্তুগিজ প্রয়াস সম্পর্কে তথ্যের ঘাটতি থাকলেও  পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে বলা যায়, পূর্ববঙ্গের প্রথম ছাপাখানাটি প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরের জনপদ রংপুরে। ১৮৪৭ সালে প্রতিষ্ঠিত ‘বার্তাবহ যন্ত্র’ ছাপাখানা থেকে প্রকাশিত হতো রংপুরের প্রথম সাময়িকপত্র ‘রঙ্গপুর বার্তাবহ’। পত্রিকাটির প্রকাশক ছিলেন গুরুচরণ রায়।

🔵 ঢাকায় ছাপাখানাঃ

রংপুরের পর ঢাকার ছোট কাটরায় প্রতিষ্ঠিত ছাপাখানাটিকে বাংলার পুরনো প্রেস বলা যায়, যা পরে ‘ঢাকা প্রেস’ নামে পরিচিত হয়। ১৮৫৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত  এই প্রেসে শুধু ইংরেজি ছাপার ব্যবস্থা ছিল।  এখান থেকে ‘দ্য ঢাকা নিউজ’ পত্রিকা প্রকাশিত হতো।

 তবে ১৮৬০ সালে বাবুবাজারের ‘বাঙ্গালা যন্ত্র’ বা 'বাংলা প্রেস'কেই ঢাকার পুরনো বাংলা ছাপাখানার মর্যাদা দেওয়া হয়। এর প্রতিষ্ঠাতা মালিক ছিলেন ব্রজসুন্দর মিত্র। বিখ্যাত ‘ঢাকা প্রকাশ’ সাময়িকপত্রটি প্রকাশিত হতো এই ছাপখানা থেকে। এখান থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ দীনবন্ধু মিত্র রচিত 'নীল দর্পণ'। 

এদুটো ছাড়াও  ‘সুলভ প্রেস’ (১৮৬৩) বা ‘গন্ডেরিয়া যন্ত্র’ (১৮৯১) ঢাকার ছাপাখানার প্রাথমিক পর্যায়ের গুরুত্বপূর্ণ দুটি প্রেস। এভাবেই বাংলা ছাপাখানা বিকশিত হতে হতে বর্তমান পর্যায়ে পৌঁছেছে। 

আমাদের কোর্সসমূহ:

যে কোর্সটি কিনতে চান তা সম্পর্কে জানতে কোর্সটিকে ক্লিক করুন:


Constitution

সংবিধান

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Geometry

জ্যামিতি

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Liberation war

মুক্তিযুদ্ধ

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Jane

ইংরেজি ব্যাকরণ

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Mike

ভুগোল

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

John

ইতিহাস

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Jane

পৌরনীতি ও সুশাসন

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Mike

জ্যামিতি

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

John

মুক্তিযুদ্ধ

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Jane

ইংরেজি ব্যাকরণ

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

Mike

ভুগোল

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

John

ইতিহাস

কোর্স ফি: ১১০ টাকা

ক্লাস সংখ্যা: 20 টি

পরিক্ষা: 10 টি

page visited: web counter